“মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভাণ্ডার দেয়। আপনাকে কেন ভোট দেব?” ভোট প্রচারে বেরিয়ে এক মহিলা ভোটারের সঙ্গে বাকবিতণ্ডায় জরালেন বরানগরের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ। বরানগরে তাপস রায় বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর সেই আসনে প্রার্থী হয়েছে সজল ঘোষ। লোকসভা নির্বাচনের সময় একসাথে অনুষ্ঠিত হবে বিধানসভা উপনির্বাচন।

আরও পড়ুন : প্রার্থীপদের সঙ্গে অসঙ্গত বিষয় জানার অধিকার নেই ভোটারের, জানাল সুপ্রিম কোর্ট
পশ্চিমবঙ্গ দিদির রাজ্য। যেদিকে তাকাবেন সেদিকে দিদি। সেই রাজ্যে দিদির তৈরী ৬৯ টা প্রকল্প চলে। দিদির তৈরী করা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, রুপশ্রী ছেড়ে আপনাদের কেন ভোট দেব? এই কথা বলাতেই প্রচারের মাঝে মেজাজ হারালেন সজল ঘোষ। পরে অবশ্য মেজাজ হারানোর কথাটি অস্বীকার করেন সজল ঘোষ। ১লা জুন সেখানে ভোট।

আজ বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১ নং ওয়ার্ডের সুকান্ত পার্ক এলাকায় প্রচারের সময় এরূপ ঘটনায় মেজাজ হারালেন সজল ঘোষ। সাধারণ মানুষের সাথে তিনি জনসংযোগে ব্যস্ত ছিল তিনি। এর পরিপ্রেক্ষিতে সজল ঘোষ বলেন, আগে আপনি তৃণমূলের ৭টি প্রকল্পের নাম বলুন। সব শেখানো। ভাল করে শেখাতে পারেনি।আমি শুধু প্রকল্পের নাম বলতে বলেছিলাম । কোন তর্ক করিনি। জানা যাচ্ছে ওই মহিলার নাম সমাপ্তি ধর।

ভোট প্রচারে মমতার প্রকল্পস্তুতিতে মেজাজ হারালেন সজল, মমতা দুর্গে কি ফাটল ধরাতে পারবে বিজেপি?
সন্দেশখালি, তৃণমূলের নেতা-সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত, বেকারত্ব, নেতাদের দল-বদল, সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়া, অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘাতের বিষয়ের অভাব নেই। লোকসভায় মুখোমুখি লড়াইয়ে মোদী-মমতা। এবারও কি ৪০০ আসন ছিনিয়ে নিতে পারবে এনডিএ জোট। মমতা দুর্গে কি ফাটল ধরাতে পারবে বিজেপি। এখন সব সময়ের অপেক্ষা।



