নির্বাচনে অংশগ্রহণ করা সমস্ত প্রার্থীদের তাদের সম্পত্তির খতিয়ান ভোটারদের দেওয়ার প্রয়োজন নেই। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। প্রার্থীপদের সঙ্গে সঙ্গতিহীন বিষয়গুলি গোপন রাখার অধিকার প্রার্থীর আছে। সুপ্রিম কোর্টের মন্তব্য, প্রার্থীদের নিজেদের মালিকানাধীন অস্থাবর সম্পত্তির খতিয়ান প্রকাশের প্রয়োজন নেই।বহুমুল্যবান বা বিলাসবহুল না হলে তা প্রতিফলিত করার দরকার নেই।

আরও পড়ুন : প্রচারে গিয়ে মহিলাকে চুমু খগেনের, প্রার্থীর পাশে দাঁড়ালেন ভোটার

প্রার্থীপদের সঙ্গে অসঙ্গত বিষয় জানার অধিকার নেই ভোটারের, জানাল সুপ্রিম কোর্ট
কোনও প্রার্থীর সম্পত্তির খুঁটিনাটি জানার সর্বাত্মক অধিকার নেই ভোটারদের। শুধুমাত্র ভোটদানের সিদ্ধান্তে প্রভাব ফেলবে, সেরকম ক্ষেত্রেই প্রার্থীদের ব্যক্তিগত তথ্যের খুঁটিনাটি জানার অধিকার আছে। এমনই পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। বাকী আর কোন তথ্য প্রকাশ্যে আনা অপ্রাসঙ্গিক এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের।



