Tollywood: শুটিং সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৈরিতি, এখন কেমন আছেন অভিনেত্রী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘ঠিক যেন লাভ স্টোরি’ খ্যাত অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ‘টুম্পা অটোওয়ালি’ ধারাবাহিকে তাকে এক গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যাচ্ছে। এই সিরিয়ালের শুটিং করার সময়ই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরেই হটাৎ করে শুটিং বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ “মেয়ে ছেলেমানুষ, জামাই বোঝে” বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নবনীতার মা!

তাকে এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের সামাজিক মাধ্যমে বরাবরই একটিভ তিনি। নিজের সুখের খবর তো ভাগ করেই নেন। এবার দুঃখের খবরও ভাগ করে নিলেন অনুরাগীদের সাথে। সামাজিক মাধ্যমে হাসপাতালের একটি ছবি দিয়ে নিজের অসুস্থতার খবর জানান।

শুটিং সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৈরিতি, হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি কাজ করতে করতেই হঠাৎ করে তিনি অসুস্থবোধ করে শুটিং ফ্লোরেই। তিনি চোখ খুলে রাখতে পারছিলেন না। তার সাথে সাথে পেটেও সমস্যা ছিল তার। নিজের থেকেই ওষুধ খাচ্ছিলেন। কিন্তু কোন কাজ হয়নি। শরীর আরও খারাপ হতে শুরু করে। তবে ভয়ের কোন কারন নেই। শুধুমাত্র ডিহাইড্রেশনের কারনেই এই সমস্যা দেখা দিয়েছে।

শুটিং সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৈরিতি, হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি 

শুটিং সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৈরিতি, হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি 
শুটিং সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৈরিতি, হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি 

তবে এখনও কিছুদিন তাকে হাঁসপাতালেই থাকতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন তাকে দুদিন পর ছেড়ে দেওয়া হবে। তাই এই মুহূর্তে শুটিং বন্ধ রয়েছে তার। বেশ অনেকবছর হয়ে গেল তিনি এই টলিউডে আছেন। বেশ কয়েকটি ধারাবাহিকে তিনি কাজ করেছেন। কয়েকটিতে মুখ্য চরিত্রেও ছিল। বেশ কিছু ছবিও রয়েছে তার ঝুলিতে। ওয়েব সিরিজেও চেনা মুখ তিনি। আপাতত জমিয়ে কাজ করতে চান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর