Jeetu-Nabanita: “মেয়ে ছেলেমানুষ, জামাই বোঝে” বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নবনীতার মা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই একটি পোস্ট সামনে এসেছিল। যেখানে নবনীতা নিজের সামাজিক মাধ্যম থেকে নিজেদের বিচ্ছেদের খবর সবাইকে জানায়। বৃহস্পতিবার করা এই পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকায়। তবে কি এমন হল যাতে পাঁচ বছরের সম্পর্কের ইতি টানতে হল? “মেয়ে ছেলেমানুষ, জামাই বোঝে” বিচ্ছেদে নিয়ে মুখ খুললেন নবনীতার মা!

আরও পড়ুনঃ বিয়ের দিনই অভিভাবক হলেন দম্পতি! নববধূ জন্ম দিলেন সদ্যোজাত সন্তান

যদিও এর উত্তর এখনও মেলেনি। বৃহস্পতিবারই এই পোস্টকে ঘিরে জিতুকে আর একটা পাল্টা পোস্ট করতে দেখা যায়। তিনি নবনীতাকে নিয়ে লিখেছিলেন ‘তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো..আগামীতে তাই করব…।’ এই পোস্টকেও সহজ ভাবে নিতে পারেননি নেটিজেনেরা। ফলে পোস্ট জুড়ে শুরু হয় চরম সমালোচনা। এক নেটিজেন মন্তব্য করে বসেন “আগলেই যখন রাখবেন ছেড়ে দিচ্ছেন কেন”

 "মেয়ে ছেলেমানুষ, জামাই বোঝে" বিচ্ছেদে নিয়ে মুখ খুললেন নবনীতার মা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নবনীতাকে মুখ খুলতে দেখা গিয়েছে। তিনি বলেছেন ‘‘পারস্পরিক সিদ্ধান্তেই আলাদা হয়েছি আমরা। স্বামী-স্ত্রী ছাড়াও আমরা যে ইন্ডাস্ট্রির সহকর্মী, সামাজিক ভাবে পরিচিত। সেখান থেকে ওর প্রতি চিরকাল শ্রদ্ধা থাকবে আমার। কিন্তু তা ভালবাসার মানুষ হিসেবে আর সেই শ্রদ্ধাটা আমাদের মধ্যে নেই। সেই কারণেই বোধহয় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।’’

“মেয়ে ছেলেমানুষ, জামাই বোঝে” তবুও কেন ভুল বোঝাবুঝি! 

তবে এই বিচ্ছেদের মাঝেই একটি পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে। যেটি নবনীতা এবং জিতু কে ঘিরে। বেশ কিছু সময় আগে জিতু কমল ও নবনীতার মা মালা দেবী দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন। সেখানে তাকে বলতে শোনা যায় “ও মেয়েকে ভাল বোঝে। আমার মেয়ের মধ্যে ছেলেমানুষি ভাব রয়েছে। কিন্তু, ও মেয়েকে বোঝে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন