নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। বিয়ের রাতেই নববধূ জন্ম দিল এক সদ্যজাত শিশুর। এই ঘটনা সামনে আসা মাত্রই তোলপাড় হয়ে গিয়েছে সামাজিক মাধ্যম। স্ত্রী গর্ভবতী হওয়া সত্ত্বেও টের পায়নি হবু বর। বিয়ের প্রথম রাতেই জন্ম সন্তানের।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিয়েবাড়ি ফেরত বাস ঝলসে মৃত ২৬
এমন ঘটনার সাক্ষী ছিল গ্রেটার নয়ডা। তথ্য সুত্রে জানা গিয়েছে নববর গ্রেটার নয়ডার বাসিন্দা। সেকেন্দ্রাবাদের গ্রামবাসী এক মহিলাকে তিনি গত সপ্তাহেই বিয়ে করেছিলেন। বিয়ে অবধি সব কিছু ঠিক ছিল। সমস্ত নিয়ম মেনে তাদের বিয়ে সম্পন্নও হয়। কিন্তু আচমকাই নবকনের পেতে ব্যাথা করতে শুরু করে।

ফুলসজ্জার রাতে এরকম পেটে যন্ত্রণা শুরু হওয়াতে তাকে হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। সেই সময় চিকিৎসকের কাছ থেকে ওই ব্যাক্তি জানতে পারেন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। তাও আবার সাত মাসের। সেই দিন রাতেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
বিয়ের দিনই অভিভাবক হলেন দম্পতি! চাঞ্চল্য ছড়াল এলাকায়

তবে এই ঘটনাটি নববধূর বাড়ির লোক আগে থেকেই জানত। তবে তারা পুরো বিষয়টি চেপে রেখেছিল। যাতে বিয়েতে কোন সমস্যা না হয় কিংবা তার মেয়ের প্রতি যাতে কোন নিন্দার ঝড় না বয়ে আসে। তবে নববধূর পেটে ব্যাথাটা লক্ষ করেছিল তার শ্বশুরবাড়ির লোক। তবে মেয়ের বাড়ির লোক সেটা ধামাচাপা দেওয়ার জন্য বলেছিল সম্প্রতি মেয়ের পেটে স্টোন সার্জারি হয়েছে তাই পেটে ব্যথা হচ্ছে। তবে পুরো বিষয়টি সামনে আসতে তার শ্বশুরবাড়ির লোক নববধূ এবং কন্যা সন্তানকে মেনে নেন নি।



