Pallabi Day: এক পার্টিতে সাগ্নিক যৌন হেনস্থার চেষ্টা করেছিল, এবার বিস্ফোরক মন্তব্য ঐন্দ্রিলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী পল্লবী দের মৃত্যুর পর থেকে রোজই তাঁকে নিয়ে নানা তথ্য সামনে আসছে। কখনও তাঁর পুরনো প্রেম, কখনও কেরিয়ার নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ছে টলিউড ইন্ডাস্ট্রিতে। আর এবার সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তাঁর বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ ডিএ মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের, ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ দিতে হবে জানাল কোর্ট

মাস দুই আগে শহরের এক পার্টিতে সাগ্নিক নাকি তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন বলে দাবি ওই মহিলার। তিনি বলেন, ‘‘ওই ঘটনার পরে আমি থানায় অভিযোগ জানাব বলেও ঠিক করেছিলাম। কিন্তু পল্লবী এসে কান্নাকাটি করে। থানা-পুলিশ করলে ওর সম্মানহানি হবে বলে জানায়।’’

15 13

পল্লবীর কথা ভেবেই তিনি থানায় অভিযোগ করেননি বলে দাবি ঐন্দ্রিলার। তবে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও ঐন্দ্রিলার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। তবে পল্লবী দের মৃত্যু মামলায় তার সঙ্গী সাগ্নিক চক্রবর্তী কে গ্রেপ্তার করেছে পুলিশ।

14 14

এক পার্টিতে সাগ্নিক যৌন হেনস্থার চেষ্টা করেছিল, এবার বিস্ফোরক মন্তব্য ঐন্দ্রিলার

গ্রেফতারের পর থেকেই জেরার মুখে পুলিশকে অনেক তথ্য দিয়েছে সাগ্নিক। সেই সমস্ত তথ্য নিয়েই তদন্তের কাজে এগিয়ে যাচ্ছে পুলিশ। তবে সাগ্নিকের বিরুদ্ধে ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের এই বিস্ফোরক মন্তব্য তদন্তকে অন্যদিকে ঘরাবে নাতো?

16 12

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর