নজরবন্দি ব্যুরোঃ ডিএ মামলায় বড় ধাক্কা রাজ্য সরকার। রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে DA মামলায় স্যাটের রায়ই বহাল রাখল কলকাতা হাই কোর্ট । শুধু তাই নয়, ৩ মাসের মধ্যে SAT-এর রায় কার্যকর করারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট। অর্থাৎ ৩ মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মীরা।
আরও পড়ুনঃ আজ ফের সকালেই CBI দপ্তরে মন্ত্রী পরেশ অধিকারী, কি প্রশ্ন করলেন তদন্তকারী অফিসাররা


আদালতে রাজ্য জানায়, তহবিলে টাকা নেই বলে উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে, তহবিল নেই, টাকা নেই এই যুক্তিতে ডিএ আটকানো যাবে না।

স্যাটের রায় তিন মাসের মধ্যে কার্যকর করতে হবে। এও বলেছে, ‘সরকারি কর্মচারীরা আপনার শত্রু নন। আপনি তাঁদের অভিভাবক।’ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে DA-র ফারাক নিয়ে ২০১৬ সালে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় ২০১৮ সালের আগস্টে হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, ডিএ রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য অধিকার।



ডিএ মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের, ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ দিতে হবে জানাল কোর্ট
কিন্তু রাজ্য সরকার সেই রায় মানতে চায়নি। পালটা হাই কোর্টের সেই রায়ের রিভিউ পিটিশন দায়ের করা হয় রাজ্যের তরফে। হাই কোর্ট মামলা ফিরিয়ে দেয় SAT-এর হাতে। SAT সেই রিভিউ মামলায় ২০১৯ সালের জুলাই মাসে জানিয়ে দেয়, ডিএ সরকারি কর্মীদের অধিকার।








