আজ ফের সকালেই CBI দপ্তরে মন্ত্রী পরেশ অধিকারী, কি প্রশ্ন করলেন তদন্তকারী অফিসাররা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা দু’‌ দিনের লুকোচুরি। অবশেষে গতকাল সন্ধেবেলা সিবিআই–এর দপ্তরে এসে পৌঁছেছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আজ ফের তাঁকে দপ্তরে তলব করা হয়। সময়ের আগেই সিবিআই দপ্তরে পৌঁছে গেলেন পরেশ চন্দ্র অধিকারী।

আরও পড়ুনঃ মেধা তালিকায় বঞ্চিতদের জন্য বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দফতর৷

হাতে রয়েছে ফাইল।শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে পরেশ অধিকারী পৌঁছে যান নিজাম প্যালেসে। সিবিআই সূত্রে খবর, তাঁকে আজও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে। বৃহস্পতিবার সন্ধের পর প্রায় ৩ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

1 21

তবে তা অসম্পূর্ণ থাকায় আজ ফের তলব করা হয়। বেআইনিভাবে নিজের মেয়েকে এসএসসি-তে চাকরি পাইয়ে দিয়েছিলেন, এই অভিযোগে নাম ওঠে রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এসএসসি দুর্নীতি নিয়ে সিবিআই–এর করা এফআইআর–এ প্রথম নাম পরেশ বাবুর।

2 27

আজ ফের সকালেই CBI দপ্তরে মন্ত্রী পরেশ অধিকারী, কি প্রশ্ন করলেন তদন্তকারী অফিসাররা

3 23

দ্বিতীয় নাম মেয়ে অঙ্কিতা অধিকারীর। এফআইআর–এ এও লেখা রয়েছে, যে নিয়োগ নিয়ে দুর্নীতির পিছনে ‘‌অদৃশ্য হাত’‌ রয়েছে। অর্থাৎ আরও কিছু প্রভাবশালী ব্যক্তির ঈশারাতেই এসব হয়েছে। উল্লেখ্য, এই মামলায় সিবিআই তাঁর মেয়ে অঙ্কিতাকেও তলব করেছিল। তবে তিনি এখনও গরহাজির বলেই জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন