বর্ষবরণেই বিষাদ নামলো ডুয়ার্সের কোলে। গাড়ি উল্টে জখম বাঘ সওয়ারি উভয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ষবরণেই বিষাদ নামলো ডুয়ার্সের কোলে। গাড়ি দুর্ঘটনায় জখম চিতাবাঘ আর সওয়ারি উভয়ই। নতুন বছরের আনন্দ পালন করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে জখম যাত্রীরা। বানারহাট এলআরপি মোড়-এর কাছে ৩১সি জাতীয় সড়কের উপর শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ অন্ধকারে জোড়া চিতাবাঘকে ধাক্কা মেরে ছেঁচড়ে গিয়ে উল্টে যায় গাড়িটি।

আরও পড়ুনঃ বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবেন প্রত্যেক দেশবাসী, নববর্ষে উপহার কেন্দ্রের।

একটি চিতাবাঘের খোঁজ পাওয়া যায়নি এখনও। নতুন বছরের নতুন শুরুর জন্য প্রথম দিনই ঝালং সহ বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়েছিলেন পরিবারটি। সারাদিনের ঘোরার পর রাত সাড়ে ১১টা নাগাদ রাতের ফাঁকা জাতীয় সড়ক দিয়ে গাড়ি নিয়ে দ্রুত গতিতে ফিরছিলেন তাঁরা। সেইসময়ই বানারহাট এলাকা পার হওয়ার সময় হঠাত্ই রাস্তায় উঠে আসে চিতাবাঘ দুটি । রাতের রাস্তায় গাড়ি দ্রুত চলতে থাকায় ধাক্কা মারে চিতাবাঘ দুটিকে। ধাক্কা মারার পর টাল সামলাতে না পেরে রাস্তার উপরই প্রায় ৫০ মিটার ছেঁচড়ে যায় গাড়িটি। তারপরই সেটি উল্টে যায়।

বাঘদুটির সঙ্গে আহত হন গাড়ির মধ্যে থাকা সওয়ারিরা। এবং দুরঘটনার ভয়াবহতায় গাড়ির মধ্যে থাকা ৫ জন জাত্রীই গুরুতর জখম হন। তাঁদের নিকটবরতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি চিতাবাঘ গুরুতর জখম হয়ে রাস্তার ধারে ছিটকে পড়ে। নড়াচড়ার ক্ষমতা ছিল না তার। অন্য চিতাবাঘটির আঘাত তুলনামূলক কম লেগেছিল। সেটি রাস্তার ধারে ঝোপে আশ্রয় নেয়।

এবং বাঘটিকে খুঞ্জে পাওয়া যায়নি আর। দুর্ঘটনার খবর পেতেই রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন বানারহাট থানার পুলিসকর্মী এবং বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা। চলে আসেন ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীও। প্রায় রাতভর চেষ্টার পর ভোরের দিকে ঘুমপাড়ানি গুলি করে গুরুতর জখম চিতাবাঘটিকে জাল দিয়ে বন্দি করা হয়। তারপর সেটিকে উদ্ধার করা হয়।

বর্ষবরণেই বিষাদ নামলো ডুয়ার্সের কোলে। তবে ঝোপে আশ্রয় নেওয়া চিতাবাঘটিকে সকাল হওয়ার পরেও উদ্ধার করতে পারেননি বনকর্মীরা। সকাল থেকেই ওই চিতাবাঘটির খোঁজে পটকা ফাটিয়ে তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা। তবে এখনও খোঁজ মেলেনি বাঘটির। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। বাঘটিকে যতক্ষন পাওয়া না যাচ্ছে আতঙ্কে এলাকার মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত