নজরবন্দি ব্যুরোঃ বাবা ক্রিকেট ঈশ্বর মা প্রতিষ্ঠিত ডাক্তার। ভাই উড়তি ক্রিকেটার। এইরকম একটা পরিবারে একমাত্র মেয়ে এবার পা রাখতে চলেছেন অভিনয় জগতে। যার কথা বলছি সে শচীনের মেয়ে সারা তেন্ডুলকর।
আরও পড়ুনঃ নজরে মমতার দিল্লি সফর, তার আগে রাজধানীতে বঙ্গ বিজেপির বিশেষ কর্মসূচী
সারার বলিউডে পা রাখা নিয়ে জল্পনা অনেকদিন ধরেই কিন্তু বাবা শচীন সেই জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন কিছুদিন আগে। কিন্তু সেই জল্পনা আরো একবার ঘুরছে বলিপাড়ায়। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট দাবি করেছে খুব শিগগিরই নাকি বলিউডে পা রাখছেন যারা।

তার ছবি নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় তুঙ্গে। প্রফেশনাল অভিনয়ের তালিম নিয়েছেন সারা। ইতিমধ্যেই বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। অনেকদিন থেকেই অভিনয়ের ব্যাপারে খুব সিরিয়াস সারা নিজে তার অভিনয় নাকে তাক লাগিয়ে দিতে পারে অনেকেই।

এর আগে যখন তার অভিনয় নিয়ে জল্পনা শুরু হয়েছিল তখন বলা হয়েছিল শাহিদ কাপুরের বিপরীতে দেখা যেতে পারে শচীন-অঞ্জলি মেয়েকে। কিন্তু শচীন নিজে সেই জল্পনায় জল ঢেলে ছিলেন।

বলিউডে আসছেন সচিন কন্যা সারা তেন্ডুলকর? জল্পনা তুঙ্গে
আর এবার আবার নতুন করে চর্চায় শচীন কন্যা ফের বলিউডে যাত্রা শুরু হতে চলেছে তার। এবার এটা জল্পনা না সত্যি তা বলবে সময়।



