Russian Foreign Minister: যুদ্ধের আবহেই ভারতে রুশ বিদেশমন্ত্রী, জানাচ্ছে কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টানা এক মাসের অধিক সময় ধরে ইউক্রেনে অভিযান জারি রেখেছে রাশিয়া। এই মুহুর্তে সারা বিশ্বের কাছে কোণঠাসা হয়েছে রুশ সরকার। যুদ্ধের আবহেই ভারতে রুশ বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভোর্ভ।

আরও পড়ুনঃ Russia-Ukaine War: কিভে সেনা তৎপরতা কমানোর সিদ্ধান্ত রাশিয়ার, শান্তির বার্তা? নাকি, বড় হামলার প্রস্তুতি?

সূত্রের খবর, আগামী ৩১ মার্চ এবং ১ এপ্রিল ভারতে থাকবেন তিনি। একদিকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হবে। দুই পক্ষের মধ্যে আলোচনা হবে বাণিজ্যিক বিষয়েও। কারণ, এই মুহুর্তে সারা বিশ্বের কড়া পদক্ষেপের কারণে অর্থনৈতিক সঙ্কটের শরণাপন্ন হতে চলেছে রাশিয়া। এই সময় ভারতের সাহায্য চাইছে তাঁরা।

Western Countries Agree To Add Putin, Lavrov To Sanctions List

উল্লেখ্য, ২৪ তারিখ থেকে রাশিয়ার হামলায় বিপর্যস্ত গোটা ইউক্রেন। ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ফেরাতে নিজেই উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেন তিনি। তারপর থেকে এই প্রথমবার মুখোমুখি শীর্ষ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ভারত এবং রাশিয়া।

TV news channels say PM Modi can stop Ukraine 'mahayudh'. If only Putin-Biden  listen

সূত্রের খবর, কিছুদিন আগেই ভারত সফরে আসেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এরপর চিন সফরে উপস্থিত হন সার্গেই ল্যাভোর্ভ। চিনের তরফে সবুজ সংকেত পাওয়ার পরেই ভারত সফরের কথা ঘোষণা করেছেন রুশ বিদেশমন্ত্রী। সূত্রের খবর, ভারতে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে আর কার সঙ্গে বৈঠক করবেন তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

যুদ্ধের আবহেই ভারতে রুশ বিদেশমন্ত্রী, বিশেষ নজর আমেরিকার 

যুদ্ধের আবহেই ভারতে রুশ বিদেশমন্ত্রী, বিশেষ নজর আমেরিকার 
যুদ্ধের আবহেই ভারতে রুশ বিদেশমন্ত্রী, বিশেষ নজর আমেরিকার 

আগামী মাসেই ভারত সফরে আসার কথা মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দুই পক্ষের। ঠিক তার আগে রাশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক কতটা ইতিবাচক দিক হিসাবে দেখবে আমেরিকা? তা নিয়ে উঠছে প্রশ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত