Russia-Ukraine: রাশিয়াকে টক্কর ইউক্রেনের, শুরু হল দুইদেশের ড্রোন লড়াই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাশিয়া ইউক্রেন লড়াইয়ে এবার শুরু হল দুইদেশের ড্রোন লড়াই। সোশাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই বিশ্লেষণে নেমেছেন বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় অনুযায়ী, প্রথমবার ড্রোনের ডগফাইটে রাশিয়াকে মাত দিয়েছে ইউক্রেন। মস্কোর পাঠানো ড্রোনের পাখা ভেঙে যাওয়ায় সেটিকে মাটিতে পড়ে যেতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: আশঙ্কায় সত্যি হল, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা রাশিয়ার

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ড্রোনের ওই ডগফাইট ড্রোন দিয়েই ক্যামেরাবন্দি করা হয়েছে। ইউক্রেনের নিজের তৈরি ‘ডিজেআই ম্যাভিক’ মিলিটার ড্রোন এক্ষেত্রে ব্য়বহার করা হয়েছিল। কোন রণাঙ্গণে ড্রোনের ওই ডগফাইট হয়েছে, তা অবশ্য স্পষ্ট করেনি ইউক্রেনের সরকার।

রাশিয়াকে টক্কর ইউক্রেনের, শুরু হল দুইদেশের ড্রোন লড়াই
রাশিয়াকে টক্কর ইউক্রেনের, শুরু হল দুইদেশের ড্রোন লড়াই

অন্যদিকে ইরানের তৈরি ‘সুইসাইড’ ড্রোন দিয়ে পালটা আক্রমণ শানাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই কামাল দেখিয়ে আসছে ড্রোন। কিভের সেনাবাহিনী মূলত তুরস্কের তৈরি ‘টিবি-২ বেরেক্টর’ ড্রোন ব্যবহার করছে।

রাশিয়াকে টক্কর ইউক্রেনের, শুরু হল দুইদেশের ড্রোন লড়াই

12

নতুন করে ইউক্রেনের রাজধানী কিয়েভে লাগাতার গোলাবর্ষণ করে যাচ্ছে রাশিয়া। কিয়েভের কাছে বৃহস্পতিবার সকালে একটি ইরানের ড্রোন গুলি করে নামিয়েছে দেশের সেনা। ইরানে তৈরি কামিকেজ ড্রোন দিয়ে রাশিয়া কিয়েভে আক্রমণ চালাচ্ছে বলে আগেই অভিযোগ করেছিল ইউক্রেন। এবার তার প্রমাণও মিলল। বস্তুত, এর আগেও ইউক্রেন বলেছিল, ইরানে তৈরি রাশিয়ার পাঠানো একাধিক ড্রোন তারা গুলি করে নামিয়েছে। ওই ড্রোনের সাহায্যেই রাশিয়া বোমাবর্ষণ করছিল বলে অভিযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন