Ukraine- Russia: আশঙ্কায় সত্যি হল, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা রাশিয়ার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ইউক্রেইন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো যোগ দিলে ইউক্রেইনে যে সংঘাত চলছে তা বেড়ে নিশ্চিতভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে বলে সতর্ক করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা। এর আগে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেন থেকে ১৮ শতাংশ দখলের ঘোষণা। তারপরই রাশিয়া এই দাবি তুলে ধরে।

আরও পড়ুন: বৌবাজারে ফের একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কিত বাসিন্দারা নামলেন পথে

সেসময় তিনি ৩ লাখ রিজার্ভ সেনা তলব করেন এবং মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মুখে যদি তার দেশ হুমকির সম্মুখীন হয় তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। পুতিন সে সময় নিশ্চয়তা দিয়ে বলেছিলেন, এটি কোনো ফাঁকা আওয়াজ কিংবা কথার কথা নয়।

আশঙ্কায় সত্যি হল, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা রাশিয়ার
আশঙ্কায় সত্যি হল, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা রাশিয়ার

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সহ সচিব আলেকজান্ডার ভেনেডিক্টভ এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, ”কিয়েভ খুব ভাল করে জানে, এই ধরনের ঘটনা ঘটলে (সেদেশের ন্যাটোয় অন্তর্ভুক্তি) তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবেই। অবশ্য ওরা সেটাই চাইছে। সমস্যা তৈরি করে নিজেদের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে।” সেই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন, পশ্চিম যেভাবে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে তাতে স্পষ্ট হয়ে গিয়েছে ওরা সরাসরি এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

আশঙ্কায় সত্যি হল, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা রাশিয়ার

3

সেপ্টেম্বর মাসের শেষের দিকে ইউক্রেনে গণভোট করায় রাশিয়া। তারপর বিবৃতি জারি করে ইউক্রেনের চারটি অঞ্চল দখল করার কথা ঘোষণা করেন পুতিন। এরপর থেকে বেড়েছে দুই দেশের সংঘর্ষের তীব্রতা। এদিকে আগেই ইউক্রেনের উপরে পারমাণবিক হামলার হুমকি দিতে দেখা গিয়েছে পুতিনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন