নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন অস্ত্র সংবরন করলে আলোচনায় রাজি। সাফ জানিয়ে দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভোর্ভ। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর। তিনি আরও বলেন, ইউক্রেন পরিচালিত সরকারকে মানতে নারাজ তাঁরা। একমাত্র ইউক্রেনের মানুষকে স্বাধীনতা দেওয়াই তাঁদের কাজ।
আরও পড়ুনঃ ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে বামপন্থীদের বক্তব্য কি? কি জানালো CPIM


বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভোর্ভের কথায়, মিথেয় কথা বলছেন প্রেসিডেন্ট ভ্লদেমির জেলিনিস্কি। এমনকি রাশিয়ার পদক্ষেপ নিয়ে তাঁর বক্তব্যকে সমর্থন করছেন না। ইউক্রেনের মানুষকে সাংবিধানিক পরিচয় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তিনি।
#BREAKING Russia ready to talk if Ukraine army 'lays down arms': foreign minister Lavrov pic.twitter.com/0c74ciKqUS
— AFP News Agency (@AFP) February 25, 2022
উল্লেখ্য, বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পরেই ইউক্রেনে অভিযান চালায় রাশিয়া। দুই দিনের বোমাবর্ষণের জেরে ইউক্রেনের ১৩৭ জনের মৃত্যুর খবর জানিয়েছেন প্রেসিডেন্ট জেলিনিস্কি। রুশ সেনার গতিবিধি জেনে তাঁদের রোখার জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছে রাশিয়া।
ইউক্রেন অস্ত্র সংবরন করলে আলোচনায় রাজি, বার্তা রাশিয়ার
শুক্রবার সকালেও কিয়েভ শহরের নিকটবর্তী এলাকায় হামলা চলে। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, শুক্রবার সকালেই রাজধানী কিয়েভে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধীরে ধীরে কিয়েভের ভিতরে প্রবেশ করছে রুশ আর্মি। সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ইউক্রেন সরকারের তরফে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, কিয়েভের উত্তর-পূর্ব এবং পূর্ব এলাকা থেকে প্রবেশের চেষ্টা করছে তাঁরা।









