নজরবন্দি ব্যুরোঃ ফের ইউক্রেনের ওপর ভয়ঙ্কর হামলা চালাল রাশিয়া। পূর্ব ইউক্রেনের একটি বাজারে মিসাইল ছুঁড়েছে রাশিয়া। শক্তিশালী এই মিসাইলের আঘাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। আহত হয়েছেন অন্তত ৩২ জন। কিন্তু এই হামলার কারণ কী?
আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসঙ্ঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিলেন সুকান্ত


কূটনৈতিক মহলের মতে, আমেরিকার সঙ্গে ইউক্রেনের সহাবস্থানকে ভালো চোখে দেখছে না রাশিয়া। মার্কিন বিদেশ সচিব চলতি সফরে ১০ লক্ষ মার্কিন ডলার সাহায্য ঘোষণা করেন ইউক্রেনের জন্য। যুদ্ধবিধ্বস্ত দেশের নাগরিক ও সেনার প্রয়োজনে ওই অনুদান ঘোষণা করেন ব্লিঙ্কেন। আর তার ঠিক পরেই রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালাল।

ইউক্রেনে ভয়ঙ্কর হামলা চালাল পুতিনের সেনা, রুশ মিসাইলের আঘাতে মৃত কমপক্ষে ১৭


হামলার প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, “যাঁরা জানেন তাঁরা ভালভাবেই জানেন যে ওই এলাকায় আমজনতা বাস করে। কাছাকাছি কোনও সামরিক ঘাঁটিও নেই। জেনে বুঝেই নিরস্ত্র নাগরিকের উপর নৃশংস হামলা চালিয়েছে রুশ সেনা। পাল্টা আমেরিকার বক্তব্য, “এই ধরনের নৃশংস রুশ আক্রমণ ইউক্রেনের জনগণকে সমর্থন এবং সাহায্যের গুরুত্ব আরও বাড়িয়ে দিল।”








