Rukmini Maitra: ‘হাঁটুতেই বুদ্ধি রুক্মিণীর’, প্রেমিকার অসুস্থতা নিয়েও খিল্লি করলেন দেব

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাঁটুতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বুধবার রাতে অভিনেত্রী একটি পোস্ট করেন। আর সেখানে তাঁকে দেখা যায়, হুইলচেয়ারে বসে থাকতে। এবং ছবিটিতে অভিনেত্রীর মুখে হাসি থাকলেও তাঁর  হাঁটুতে লাগানো ‘নি-ক্যাপ’। আর তাঁর ছবি দেখেই অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, “কি হল অভিনেত্রীর”?

আরও পড়ুনঃ স্বস্তিকার মা হওয়া নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য! তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

আর পোস্টের ক্যাপশনে লেখেন, “ওটি-তে যাওয়ার পথে। রুক্মিণী হাঁটুতে বেজায় চোট পেয়েছে।“অর্থাৎ বোঝা গেল অভিনেত্রীর হাঁটুর চোট বেশ গুরুতর । অপারেশনও করতে হবে । তাঁর পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে অভিনেত্রীর সুস্থতা কামনায় । আর সেখানেই দেব লেখেন- “ফের তোমার মাথা ভাঙল?”

 'হাঁটুতেই বুদ্ধি রুক্মিণীর', প্রেমিকার অসুস্থতা নিয়েও খিল্লি করলেন দেব
‘হাঁটুতেই বুদ্ধি রুক্মিণীর’, প্রেমিকার অসুস্থতা নিয়েও খিল্লি করলেন দেব

হাঁটুর সঙ্গে মাথার তুলনা করে দেব বোঝাতে চাইলেন রুক্মিণীর বুদ্ধি হাঁটুতে থাকে। আসলে দুজনের এই খুনসুটি সারাক্ষণ চলতে থাকে। তবে কীভাবে চোট লাগল নায়িকার তা এখনও জানা যায়নি। সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি দেব বা রুক্মিণী। অফস্ক্রিনের এই জুটির অনস্ত্রিন কেমিস্ট্রিও রীতিমতো তাক লাগায়।

এই মুহূর্তে স্টার জলসার ডান্স রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে এই টলি সুন্দরীকে। পাশাপাশি নিজের আসন্ন ছবি ‘বিনোদিনী.. একটি নটীর আখ্যান’-এর প্রস্তুতিও নিচ্ছিলেন রুক্মিণী, তবে সবকিছু ভেস্তে গেল।

‘হাঁটুতেই বুদ্ধি রুক্মিণীর’, কেন এমন বললেন দেব? 

'হাঁটুতেই বুদ্ধি রুক্মিণীর', প্রেমিকার অসুস্থতা নিয়েও খিল্লি করলেন দেব
‘হাঁটুতেই বুদ্ধি রুক্মিণীর’, প্রেমিকার অসুস্থতা নিয়েও খিল্লি করলেন দেব

অন্যদিকে টিআরপি তালিকায় এখন দুর্দান্ত পারফর্ম করছে ‘ডান্স ডান্স জুনিয়র ৩’। যা বড় সাফল্য দেব-রুক্মিণীর। উল্লেখ্য,  ‘চ্যাম্প’ দেবের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রাখা রুক্মিণী ইতিমধ্যেই বলিউডে ‘সনক’-এর মতো প্রোজেক্টে কাজ করে ফেলেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর