Rukmini Maitra: শ্রীচৈতন্য রূপে নজর কাড়লেন রুক্মিণী, প্রকাশ্যে এল নটি বিনোদিনীর ফার্স্টলুক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জল্পনাই সত্যি হল। দেবের প্রযোজনাতেই নটি বিনোদিনীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সোমবার প্রকাশ্যে এল ছবির ফার্স্টলুক। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘বিনোদিনী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী। ফার্স্টলুকেই শ্রীচৈতন্য রূপে দেখা গেল এই অভিনেত্রীকে।

আরও পড়ুন: ভাইজানের নতুন লুকে তোলপাড় সোশ্যাল মিডিয়া, আসছে সলমনের নতুন ছবি

প্রায় ১৪৮ লছর আগেরকার কাহিনীকেই বড় পর্দায় তুলে ধরবেন প্রযোজক দেব। বাংলা থিয়েটারের জগতে যিনি অতুলনীয় সেই নটী বিনোদনী এবার বড় পর্দায়। আর নটীর চরিত্রের দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। রবিবার দিনই দেবর প্রযোজনা সংস্থা পেজ থেকে আভাস দেওয়া হয় বড় কোনও ঘোষণা করা হবে সোমবার। তারপর থেকেই জল্পনা শুরু হয়ে যায় নটী বিনোদিনীর ঘোষণা করতে চলেছে দেব। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।

শোনা যায়, ছবির জন্য নাকি রীতিমত নাচের তালিম নিয়েছেন রুক্মিনী। শুধু তাই নয় রীতিমত পড়াশোনা করেছেন নটীর চরিত্র নিয়ে। অভিনেত্রী জানান, ‘এটা আমার কাছে এটা স্বপ্নের মতো। যেদিন থেকে রামদা জানিয়েছেন উনি নটী বিনোদিনী বানাতে চান, আমি নিশ্চিত ছিলাম যে এটা একদম অন্যরকম হবে। রামদার উপর আমি চোখ বন্ধ করে ভরসা করছি। দু-বছর আগেই এই ছবির কাজ শুরু হতো, মাঝে অতিমারীর জন্য সবটা পিছিয়ে গেল। দেব এই ছবিতে উপস্থাপক হিসাবে যোগ দেওয়ায় এটা সত্যিই একটা আলাদা মাত্রা পেয়েছে।’

শ্রীচৈতন্য রূপে নজর কাড়লেন রুক্মিণী, প্রকাশ্যে এল নটি বিনোদিনীর ফার্স্টলুক
শ্রীচৈতন্য রূপে নজর কাড়লেন রুক্মিণী, প্রকাশ্যে এল নটি বিনোদিনীর ফার্স্টলুক

রুক্মিনী তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির লুক শেয়ার করে লিখেছেন, ‘এটি আর পাঁচটা ছবির মত নয়, ভারতীয় নাট্য মঞ্চের রানি’র প্রতি শ্রদ্ধাঞ্জলী। যিনি পথ দেখিয়েছেন বহু প্রজন্মের শিল্পীদের। পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে এক নারীর না বলা গল্প।’

শ্রীচৈতন্য রূপে নজর কাড়লেন রুক্মিণী, প্রকাশ্যে এল নটি বিনোদিনীর ফার্স্টলুক

17

২০১৯ সালে নাকি এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারীর কারণে তা সম্ভব হয়নি। এবার ছবির শুটিং শুরু হবে বলে খবর। শৈলেন্দ্র কুমার, সূর্য শর্মা, প্রতীক চক্রবর্তীর প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।ছবির পরিচালক রাম কমল বলেন, ‘আমি গর্বিত রুক্মিণী আমার নটী বিনোদিনী।’

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন