নজরবন্দি ব্যুরো: রোজা রাখবেন আগামীকাল, প্রাক্তন প্রধান বিচারপতির পোস্টে সাম্প্রদায়িক বন্ধুতার বার্তা। শেষ হতে চললো রমজান মাস। নিয়ম করে টানা একমাস ধরে এই মাস পালন করে আসছেন মুসলিম সম্প্রদায়। কঠোর অনুশাসনে সারাদিন জল পর্যন্ত মুখে তোলেনা কেউ। আল্লাহর কাছে দোয়া করেন সব ভালো হোক।
আরও পড়ুনঃ রক্ত পেলেন অরিজিৎ সিংয়ের মা! করোনা আবহে সকলকে এগিয়ে আসতে অনুরোধ গায়কের


আগামী কাল রমজানের শেষ শুক্রবার। সেই দিন রোজা রাখবেন প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু। আজ নিজের ট্যুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন তিনি। সমস্ত মুসলিম ভাই বোনদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় গত ২৫ বছর ধরে রমজানের শেষ শুক্রবার রোজা রাখেন তিনি। এবারও তার অন্যথা হলোনা। শুধু নিজের রোজা রাখা নয়, দেশের বাকি সকল সম্প্রদায়ের মানুষকেও তিনি এগিয়ে আসতে বলেছেন এই পবিত্র দিনে রোজা পালনের জন্য। সঙ্গে রোজার বিশেষ দুই নিয়ম বলে দিয়েছেন পোস্টেই।
রোজার মূল দুই নিয়মের মধ্যে পড়ে সূর্য ওঠার আগে ভোরে খাবার খেয়ে নিতে হবে সারাদিনের তার পর গোটা দিন শেষে আবার সূর্য অস্ত যাবার পর সন্ধ্যার অন্ধকার নামলে খেতে পারবেন সকলে। তার মাঝে গোটা দিন জলও স্পর্শ করতে পারেন না কেউ।কাটজু নিজের পোস্টে ভোর ৪.১৫এর সেরি অর্থাৎ ভোরের খাবার এবং সন্ধ্যে ৭ টার ইফতারের কথাও উল্লেখ করেছেন। গোটা দেশ জুড়ে করোনার ভয়াবহ পরিস্থিতি। সংকটময় পরিস্থিতিতে অনিশ্চিত জীবন। তার মধ্যেও দিকে দিকে উঠে আসে সাম্প্রদায়িক বিভেদের ছবি। এই কঠিন পরিস্থিতিতে কাটজুর এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







