রক্ত পেলেন অরিজিৎ সিংয়ের মা! করোনা আবহে সকলকে এগিয়ে আসতে অনুরোধ গায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ।করোনার দ্বিতীয় ঢেউএ তারকা, সাধারণ মানুষ সকলেই শিকার হচ্ছেন।এর মধ্যেই ১০ দিন আগে জিয়াগঞ্জে নিজের বাসভবনে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অরিজিৎ সিং এর মা।

আরও পড়ুনঃ দেশে অক্সিজেন শেষ হলে আসেনা কিন্তু বাংলার খবরে কেন্দ্র অতি-তৎপর, অবাক মমতা

প্রাথমিকভাবে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অবিলম্বে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গায়ক অরিজিত্ সিংয়ের মার প্রয়োজন ছিল এ নেগেটিভ গ্রুপের রক্ত। বিরল রক্তের গ্রুপ হওয়ায় সাহায্য পেতে প্রকাশ্যে আনা হয়েছিল অরিজিতের পরিচয়।

অবশেষে গায়কের অসুস্থ মায়ের জন্য রক্ত পাওয়া গিয়েছে। ‘ব্লাডমেটস’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা এই কাজে এগিয়ে এসেছে। সোশ্যাল মিডিয়াতে গায়কের মায়ের জন্য আবেদন করেন স্বস্তিকা থেকে সৃজিত সকলেই। তবে এই মুহূর্তে কলকাতাতে নেই গায়ক অরিজিত্। কিন্তু ফোনে প্রতি মুহূর্তে মায়ের খবর নিয়ে চলেছেন গায়ক। বর্তমানে কিছুটা স্থিতিশীল তাঁর মা।

গায়ক অরিজিৎ সিং ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন,”আমার বিনীত অনুরোধ, এই সময়ে যাঁরা আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন, দয়া করে আমার নাম দেখে অতিরিক্ত কিছু করার চেষ্টা করবেন না। আমরা প্রত্যেককে সমানভাবে সম্মান করতে না পারলে, এই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারব না। যাঁরা আমাকে সাহায্য করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। সব মানুষই সমান গুরুত্বপূর্ণ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত