CR7: ‘বিশ্বকাপে রোনাল্ডো রাজনীতির শিকার’! সিআর7 কে নিয়ে বিস্ফোরক মন্তব্য তুরস্কের প্রেসিডেন্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২ সালটা ক্রিস্তিয়ানো রোনাল্ডোর কাছে একেবারে দুঃস্বপ্নের মত। নানা সময় বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। কখন ব্যক্তিগত জীবনে, কখনও আবার তাঁর নিজের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে।

আরও পড়ুনঃ অবশেষে মিলল কেষ্টর জামিন, ফের পড়বেন ইডির কবলে?

জুভেন্টাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে সময়টা ভালো যায়নি ক্রিস্তিয়ানো রোনাল্ডোর। কাতার বিশ্বকাপও তাঁর কাছে ভালো যায়নি। এমনকি পর্তুগাল কোচ স্যান্টোসও বিশ্বকাপে তাঁকে রিজার্ভ বেঞ্চে রাখতে দ্বিধা করেননি।

‘বিশ্বকাপে রোনাল্ডো রাজনীতির শিকার’! সিআর7 কে নিয়ে বিস্ফোরক মন্তব্য তুরস্কের প্রেসিডেন্টের

আর তাঁর এই সাম্প্রতিক দুর্দশাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ‘রাজনৈতিক নিষেধাজ্ঞা’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি সাফ জানালেন, রাজনৈতিক নির্বাসনে পাঠানো হয়েছিল রোনাল্ডোকে।একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এর্দোগান বলেন,

8 12

“রোনাল্ডোকে ওরা (পর্তুগাল টিম) ঠিক মতো ব্যবহার করেনি। দুর্ভাগ্যবশত রোনাল্ডোর উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।” কিন্তু কেন? আসলে এর্দোগান মনে করছেন, প্যালেস্তাইনিদের পাশে দাঁড়ানোর শাস্তিই ভোগ করতে হয়েছে পর্তুগিজ সুপারস্টারকে।

‘বিশ্বকাপে রোনাল্ডো রাজনীতির শিকার’! সিআর7 কে নিয়ে বিস্ফোরক মন্তব্য তুরস্কের প্রেসিডেন্টের

9 14

তিনি আরও বলেন, “রোনাল্ডোর মতো একজন তারকা ফুটবলারকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে শেষ আধঘণ্টার জন্য মাঠে নামিয়ে তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করা ছাড়া আর কিছুই না।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত