IPL23: পাল্টে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ, রোহিতদের নতুন হেডমাস্টার এবার মার্ক বাউচার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২১ সালের আইপিএলটা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে সামনে দিকে এগোচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স । শুরু হল কোচ বদল দিয়ে। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স পরবর্তী সংস্করণের জন্য তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ করেছে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারকে।

আরও পড়ুনঃ টেনিসকে বিদায় জানালেন ‘টেনিসের হ্যারি পটার’, ২৪ বছরের ক্যারিয়ারের ইতি

মাহেলা জয়বর্ধনের জায়গায় এলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের গতবারের কোচ মাহেলাকে আরও বড় দায়িত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গ্লোবালি কাজ করবেন শ্রীলঙ্কান গ্রেট। তাঁর পরবর্তে ২০২৩ সংস্করণে রোহিতদের কোচ হচ্ছেন বাউচার। গত IPL এ লিগ টেবিলের তলানিতে নেমে যায় মুম্বই। নিলাম থেকে মাঠের স্ট্র্যাটেজি সবেতেই অন্যান্য দলগুলির থেকে পিছিয়ে ছিল রোহিত শর্মার দল।

পাল্টে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ, রোহিতদের নতুন হেডমাস্টার এবার মার্ক বাউচার
পাল্টে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ, রোহিতদের নতুন হেডমাস্টার এবার মার্ক বাউচার

সম্ভবত সেকারণেই হেডকোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন জয়বর্ধনে। কোচ হিসাবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন বাউচার। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার হেড কোচের পদে রয়েছেন মার্ক। যদিও আগেই তিনি জানিয়ে দিয়েছেন, টি-২০ বিশ্বকাপের পরই জাতীয় দলের দায়িত্ব ছাড়তে চলেছেন।

পাল্টে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ, রোহিতদের নতুন হেডমাস্টার এবার মার্ক বাউচার

তারপরই তিনি দায়িত্ব নেবেন মুম্বইয়ের। নতুন কোচকে দায়িত্ব দিতে পেরে খুশি মুম্বই টিম ম্যানেজমেন্ট। এই নিয়ে দলের মালিক আকাশ আম্বানি জানিয়েছেন, মার্ক বাউচারের অভিজ্ঞতা মুম্বইয়ের কাজে লাগবে। আগামী দিনে দল আবার সাফল্যের শীর্ষে ফিরবে।

পাল্টে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ, রোহিতদের নতুন হেডমাস্টার এবার মার্ক বাউচার

পাল্টে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ, রোহিতদের নতুন হেডমাস্টার এবার মার্ক বাউচার

আর বাউচার নিজে বলছেন, মুম্বই এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা দলগুলির একটি। এ হেন ফ্র্যাঞ্চাইজিতে কোচিং করাতে পেরে আমি গর্বিত। চেষ্টা করব নিজের সেরাটা দিয়ে মুম্বইকে ফের সাফল্য এনে দিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত