বিরাট ক্যাপ্টেন হলে ভারত হারত না, রোহিতের সমালোচনায় ইংল্যান্ডের প্রাক্তনরা

দ্বিতীয় টেস্ট শুরুর আগে মাইন্ড গেম শুরু করেছে ব্রিটিশরা এমনটাই মত ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছে ভারত। প্রথম টেস্টে হারের পর থেকেই নানান মহল থেকে ভেসে আসছে কটুক্তি। এবার ভারত অধিনায়ক রোহিত শর্মার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্ট শুরুর আগে মাইন্ড গেম শুরু করেছে ব্রিটিশরা এমনটাই মত ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল, তিন নতুন মুখ টেস্ট স্কোয়াডে

একটি সাক্ষাৎকারে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন রোহিত শর্মার সমালোচনা করলেন। এমনকি এও বললেন, হিটম্যানের জায়গায় বিরাট কোহলি অধিনায়ক হলে প্রথম টেস্টের ফলাফল অন্য হত। তবে, ইংল্যান্ডের খেলায় খুশি ভন। হায়দ্রাবাদের জয়কে ‘সেরা জয়’ আখ্যাও দিয়েছেন তিনি।

মাইন্ড গেম শুরু ব্রিটিশদের, রোহিতের সমালোচনায় ইংল্যান্ডের প্রাক্তনরা

মাইকেল ভন বলেছেন, ”ভারতীয় দল হায়দরাবাদ টেস্টে বিরাট কোহলির অধিনায়কত্বকে ব্যাপকভাবে মিস করেছে। বিরাটের হাতে অধিনায়কত্ব থাকলে প্রথম টেস্ট ভারত হারত না। রোহিত সেদিন পুরোপুরি অফ ছিল এবং সাদামাটা অধিনায়কত্ব করেছেন।” তবে, ব্যাটার হিসাবে রোহিতের ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

vaughn

বিরাট ক্যাপ্টেন হলে ভারত হারত না, রোহিতের সমালোচনায় ইংল্যান্ডের প্রাক্তনরা

অন্যদিকে, ইংল্যান্ডের আরেক প্রাক্তন খেলোয়াড় জিওফ্রে বয়কট রোহিত শর্মার ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, হিটম্যানের সেরা সময় পার হয়ে গিয়েছে। ভারতের ফিল্ডিংয়েরও সমালোচনা করেছেন তিনি। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিশাখাপত্তনমে। সিরিজে সমতা ফেরাতে এই টেস্ট জিততেই হবে রোহিত ব্রিগেডকে।

boycott

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন