ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জা জনক হাড়ের পর এবার দ্বিতীয় টেস্টে দল ঘোষণা করলো ভারতীয় বোর্ড। দ্বিতীয় টেস্ট বিরাট কোহেলি থাকছেন না। এছাড়াও দ্বিতীয় টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছেন কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। ফলে দ্বিতীয় টেস্টে বেশ কিছু পরিবর্তন ভারতীয় দলে। এই তিনজন ক্রিকেটারের পরিবর্তে ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন সরফরাজ খান।
আরও পড়ুন: জাতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন সরফরাজ?

যাকে নিয়ে বেশ কিছুদিন ভারতীয় ক্রিকেটে বিতর্ক তৈরি হয়েছিল। কারণ সারফারাজ খান (Sarfaraz Khan
) ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করার পরেও ভারতীয় টেস্ট দলে ডাক পাননি। দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলে সুযোগ পাওয়া অন্য দুইজন ক্রিকেটার হলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) এবং সৌরভ কুমার (Sourav Kumar)।

প্রধানত সৌরভকে নেওয়া হয়েছে যাদের যার পরিবর্তে। কে এল রাহুলের জায়গায় এসেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। এবার এক নজরে দেখে নিন দ্বিতীয় টেস্টে ভারতীয় স্কোয়াড।
দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দল, তিন নতুন মুখ টেস্ট স্কোয়াডে

রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার, শ্রীকর ভরত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আবেশ খান, রজত পাটিদার, সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দর।



