দলে ফিরেই সহ অধিনায়ক হলেন রোহিত, উমেশের বদলি হিসেবে নটরাজনের টেস্ট অভিষেক প্রায় নিশ্চিত।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলে ফিরেই সহ অধিনায়ক হলেন রোহিত, উমেশের বদলি হিসেবে নটরাজনের টেস্ট অভিষেক প্রায় নিশ্চিত। প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন দলের অধিনায়ক ও সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দলের দায়িত্ব সামলেছেন অজিঙ্ক রাহানে। শুধু তাই নয় অসাধারন সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন কাঙ্খিত জয়। ভারত সিরিজে সমতা ফেরাতে সফল হয়েছে।

আরও পড়ুনঃঅবশেষে সৈয়দ মুস্তাক আলি ট্রফি দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট, বাংলা দলের দায়িত্ব অনুষ্টুপের কাঁধে।

অন্যদিকে দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন চেতেশ্বর পূজারা। তবে দুই টেস্টেই সেরকম পারফরম্যান্স না দেখানো পুজারাকে এবার সরিয়ে দেওয়া হল সহ অধিনায়কের পদ থেকে। দুইদিন আগেই অস্ট্রেলিয়া পৌঁছনো রোহিতের হাতে তুলে দেওয়া হল সহ অধিনায়কের দায়িত্ব। অর্থাৎ তৃতীয় টেস্টে তিনি যে দলে ঢুকছেন তা নিশ্চিত ভাবেই বলা যায়। দুই টেস্টেই রান না পাওয়া ওপেনার মায়াঙ্কের জায়গায় তিনি দলে ঢুকতে চলেছে বলেই ভারতীয় দল সুত্রে খবর।

তবে মাত্র এক ম্যাচের জন্য সহ অধিনায়ক করে পুজারাকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াই। অনেকে প্রশ্ন তুলেছেন টেস্ট দলে নিয়মিত নন যে রোহিত তাঁকে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের মত গুরুত্বপূর্ণ সিরিজের মাঝপথে সহ অধিনায়ক করার কি মানে। উল্টোদিকে পূজারা টেস্ট দলের নিয়মিত সদস্য। তাঁকে সরিয়ে দেওয়া এক হাস্যকর সিদ্ধান্ত বলেই কটাক্ষ করেছেন নেটিজেনদের অনেকে। এদিকে প্রথম টেস্টে দলের অন্যতম প্রধান ফাস্ট বোলার মহম্মদ শামি চোট পাওয়ার পর দ্বিতীয় টেস্টে বল করতে গিয়ে হ্যামস্ত্রিং এ চোট পান আরেক এক্সপ্রেস বোলার উমেশ যাদব।

দলে ফিরেই সহ অধিনায়ক হলেন রোহিত, উমেশের বদলি হিসেবে নটরাজনের টেস্ট অভিষেক প্রায় নিশ্চিত। তাঁর বদলে টি ২০ ও একদিনের পর টেস্টেও টি নটরাজনের অভিষেক মোটামুটি নিশ্চিত। প্রসঙ্গত এ বছরের আইপিএলে হায়দ্রাবাদ দলের হয়ে স্বপ্নের পারফরম্যান্স করেন নটরাজন। তারপরেই অস্ট্রেলিয়া সফরে ডাক পান তিনি। দুই সিরিজেই অসাধারন পারফরম্যান্স করার পর এবার টেস্ট অভিষেকের দোরগোড়ায় সানরাইজারসের প্রিয় ‘নাত্থু’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর