Mohonbagan: শিলিগুড়ি শহরে হচ্ছে মোহনবাগানের নামে রাস্তা, জেলাতেও রয়েছে এই উদ্যোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান কর্মকর্তারা ক্লাব ঘিরে নানান স্বপ্ন দেখছেন। শতবর্ষের ক্লাবের নামে রাস্তা ঘরে ও বাইরে সর্বত্র করার পরিকল্পনা নিচ্ছেন তারা। কলকাতার বাইরে প্রথম কোনও শহরে রাস্তা হচ্ছে মোহনবাগানের নামে।

আরও পড়ুনঃ প্রয়াত ভারতীয় ফুটবলার, শোকজ্ঞাপন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের

আগামী ২ এপ্রিল সেই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শিলিগুড়িতে। পরিকাঠামো উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছেন সবুজ-মেরুন কর্তারা। পয়লা বৈশাখ ক্লাব তাঁবুতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐদিন চুনি গোস্বামীর নামে ক্লাবের গেটেরও উদ্বোধন হবে।

19 13
শিলিগুড়ি শহরে হচ্ছে মোহনবাগানের নামে রাস্তা, জেলাতেও রয়েছে এই উদ্যোগ

কলকাতায় মোহনবাগানের নামে রাস্তা থাকলেও রাজ্যের বাইরে কোথাও মোহনবাগান ক্লাবের নামে রাস্তা ছিল না।তাই এ ব্যাপারে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত চিঠি দিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। তিনি মেয়রকে অনুরোধ করেছিলেন শিলিগুড়ি শহরের একটি রাস্তার নাম মোহনবাগানের নামে করার জন্য।

20 9

মোহনবাগান সচিবের সেই আবেদনে সাড়া দিয়েছেন শিলিগুড়ির মেয়র। মেয়র সিদ্ধান্ত নিয়েছেন, শিলিগুড়ি শহরের এয়ার ভিউ মোড় থেকে যতীন দাশ পার্ক পর্যন্ত রাস্তার নামকরণ করা হবে মোহনবাগানের নামে।

শিলিগুড়ি শহরে হচ্ছে মোহনবাগানের নামে রাস্তা, জেলাতেও রয়েছে এই উদ্যোগ

18 12

আগামী ২ এপ্রিল মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে রাস্তাটি মোহনবাগান ক্লাবের নামে পরিচিত হবে। এ নিয়ে মোহন সচিব বলেছেন, ‘‘আমি চাই রাজ্যের প্রতিটি জেলায় ক্লাবের নামে একটি করে রাস্তা থাকুক। আগামী দিনে সেই উদ্যোগ নেব।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর