বড় খবর! পদত্যাগ আরজি করের অধ্যক্ষর

সোমবার পদত্যাগ করলেন আরজিকরের প্রিন্সিপাল সন্দ্বীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের পরেই ইস্তফা অধ্যক্ষের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার পদত্যাগ করলেন আরজি করের প্রিন্সিপাল। শুক্রবার রাত্রিতে তরুনী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই আরজিকরের জুনিয়র ডাক্তাররা প্রিন্সিপালের পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ করে। এরপরই সোমবার পদত্যাগ করলেন আরজিকরের প্রিন্সিপাল সন্দ্বীপ ঘোষ। যদিও তার দাবি, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে কটুক্তি করা হচ্ছে সে কারণেই পদত্যাগ করলেন তিনি।

দিন তিনি বলেন,”আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি, কেউ বাধ্য করেনি। যে নৃশংস ঘটনা ঘটেছে তা খুবই দুঃখের। যে ছাত্রী মারা গেছে সে আমার মেয়ের মতো। তাই বাবা হিসেবে আমি এই দোষারোপ মানতে পারছি না তাই আমি নিজে থেকেই পদত্যাগ করছি।” এছাড়াও তিনি বলেন তদন্তের কাজে প্রথম থেকেই সাহায্য করেছেন তিনি। তার পরেও তাকেই দোষারোপ করা হচ্ছে। এটা তিনি মানতে নারাজ।

শুক্রবার তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই বিক্ষোভে নামে আরজিকরের জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা। আর তাদের দাবি ছিল তাদের নিরাপত্তা ও অভিযুক্তদের শাস্তির পাশাপাশি প্রিন্সিপালের পদত্যাগ। এবার সেই পথে হাঁটলেন প্রিন্সিপাল সন্দ্বীপ ঘোষ। জানা গেছে এর আগেও তাকে একাধিকবার ওই পদ থেকে সরানো হলো কয়েকদিনের মধ্যেই ফের নিযুক্ত হয়েছেন তিনি। এবার নিজে থেকেই পদত্যাগ নেওয়াই এর নিযুক্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত