১৩৫ আসনের ফল ঘোষিত, বাকি ১০৮! দেখুন কোন দল কোথায় দাঁড়িয়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৩৫ আসনের ফল ঘোষিত, বাকি ১০৮! দেখুন কোন দল কোথায় দাঁড়িয়ে। সাত সকালেই খোলা হয়েছে ইভিএম। টানটান উত্তেজনা সারা দেশ জুড়ে। ভোট গননা চলছে বিহার বিধানসভা নির্বাচনের। ২৪৩ আসনের বিহার বিধানসভায় লড়াই এবার হাড্ডাহাড্ডি। জোর টক্কর নীতিশ-তেজস্বীর। নির্বাচন কমিশন এখন পর্যন্ত ১১৯ টি আসনের ফলাফল ঘোষণা করেছে। গননা বাকি ১২৪ টি আসনের। কমিশন সূত্রে খবর এখনও প্রায় ৫০ লক্ষ ভোট গণনা বাকি রয়েছে।

আরও পড়ুনঃ ফল প্রকাশের ঠিক আগে চাঞ্চল্য বিহারে, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে

তৃতীয় রাউন্ড থেকে বাড়তে থাকা এনডিএর লিড পেরিয়ে যায় ম্যাজিক ফিগার ১২২। এনডিএ পার করে ১৩০ এর সংখ্যা। কিন্তু ষষ্ঠ রাউন্ডের গননায় ফের এগোতে শুরু করে আরজেডি। ক্রমশ ব্যাবধান কমছে মহাজোট এবং এনডিএর মধ্যে। রাত ৯ টা ৪৫ মিনিটের নির্বাচনী বুলেটিন অনুযায়ী বিহার বিধানসভায় এনডিএ জোটের পক্ষে বিজেপি জয়ী হয়েছে ৩৫ টি আসনে, এগিয়ে ৩৭ টি আসনে। জেডিইউ জয়ী হয়েছে ২৪ টি আসনে, এগিয়ে ১৮ টি আসনে। এনডিএ জোটের অন্য প্রার্থীরা জয়ী হয়েছেন ৩ টি আসনে এগিয়ে ১ টি তে।

১৩৫ আসনের ফল ঘোষিত, বাকি ১০৮! মহাজোটের পক্ষে আরজেডি এখন পর্যন্ত জয়ী হয়েছে ৩৪ টি আসনে এবং এগিয়ে ৪৩ টি আসনে। বামেরা জয়ী হয়েছে ৯ টি আসনে এবং এগিয়ে ৮ টি আসনে। কংগ্রেস জয়ী ৮ টি আসনে এবং এগিয়ে ১১টি আসনে। একনজরে দেখেনিন দলভিত্তিক ফলাফল।

bihar

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত