কোলকাতা পুলিশকে রাজভবন থেকে সরানো হোক, নবান্নে চিঠি রাজ্যপালের

CV Anand Bose: রাজভবনের নিরাপত্তায় কলকাতা পুলিশের আর প্রয়োজন নেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত বৃহস্পতিবার রাজভবনে পুলিশে বাধায় ঢুকতে না পারার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই শুনানিতে বিচারপতি সিংহ মন্তব্য করেছিলেন, ‘রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা রয়েছে?

আরও পড়ুন: কী কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনা? জানালো রেল

rajvaban3

না হলে তাঁর অনুমতি সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না?’ এরপরেই রাজ্যপালের পক্ষ থেকে নবান্নে চিঠি দিয়ে জানানো হয় রাজ ভবনে নিরাপত্তায় কোলকাতা পুলিশের আর প্রয়োজন নেই। অবিলম্বে রাজ ভবন থেকে পুলিশ কর্মীদের সরিয়ে ফেলার দাবি জানান রাজ্যপাল।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল লিখেছেন, রাজভবন চত্বরে কলকাতা পুলিশের ঘেরা টোপে রাজ্যপাল সুরক্ষিত বোধ করছেন না।

কোলকাতা পুলিশকে রাজভবন থেকে সরানো হোক, নবান্নে চিঠি রাজ্যপালের

rajvaban1

তাই অবিলম্বে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সরিয়ে ফেলা হোক। যদিও এই চিঠির পরিপ্রেক্ষিতে নবান্নের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত