মানবতা থাকলে দিলীপকে দল থেকে বহিস্কার করুন! প্রধানমন্ত্রীকে বার্তা অভিষেকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মানবতা থাকলে দিলীপকে দল থেকে বহিস্কার করুন, প্রধানমন্ত্রীকে করজোড়ে অনুরোধ করলেন অভিষেক বন্দোপাধ্যায়। গতকালের শীতলকুচির ঘটনার পর, আজই বিজেপির রাজ্য সভাপতি মন্তব্য করেছেন, বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। বরানগরে পার্নো মিত্রর সমর্থন সভা থেকে একথা বলেই রোষের মুখে পড়েছেন তিনি। গতকাল থেকে শীতলকুচি কাণ্ডে তোলপাড় বাংলার রাজ্য রাজনীতি। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৫ জন সাধারণ মানুষ। ঘটনার নিন্দায় সরব গোটা রাজ্য।

আরও পড়ুনঃ কালো পতাকা উত্তোলনে শেষশ্রদ্ধা নিহতদের, হাড়ি চড়েনি শীতলকুচির কোনো ঘরে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই ঘটনাস্থলে যেতে চেয়েছিলেন তিনি। তবে নির্বাচন কমিশনের নতুন নির্দেশের আগামী ৭২ঘণ্টা কোচবিহারে যেতে পারবেন না কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেই মত জলপাইগুড়িতে বসেই ভিডিও করে কথা বলেন নিহতদের পরিবারের সঙ্গে। ঘটনায় কমিশনের ব্যর্থতার কথা বলে নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালেই তিনি দাবি জানিয়েছিলেন, নির্বাচন প্রক্রিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য।

তাঁর মতে বাংলায় মানুষকে উস্কানি দিচ্ছেন মমতা, আবেগে ঘা দিয়ে গুলির কাছে পৌঁছে দিচ্ছেন, তাঁর প্রচার বন্ধ করে দেওয়া উচিত বলেও দাবি করেছি লেন তিনি। তবে রোববারের বেলা কিছুটা বাড়তেই আবার বিতর্কিত মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। আজ রবিবার, বরাহনগরের সভা থেকে তিনি বলেন, “সকলে ভোট দিতে যাবেন, কেউ যদি বাধা দেয়, কোনো কথা শুনবেন না, আমরা সব দেখে নেবো, মাথায় রাখবেন কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শিতলকুচি হবে।” সেখানেই থামেননি তিনি, আরো বলেছেন, ” যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী শুধু বন্দুক দেখানোর জন্যই আনে, কাল তারা বুঝে গেছে তার ভেতরে থাকা গুলির কত জোর।” কেউ আইন নিজের হাতে নিতে এলে এই অবস্থাই হবে বলেও সভা মঞ্চ থেকে বলছেন তিনি।

বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যে রাজ্য জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। শুরু হয়েছে নতুন বিতর্ক। যেখানে বিজেপির উচ্চ নেতৃত্ব দুঃখ প্রকাশ করে দেয় ঠেলে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, সেখানে দিলীপ কেনো সেই ঘটনাকে হাতিয়ার করে হুঁশিয়ারি দিচ্ছেন? বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সাংসদ সৌগত রায় বলেছেন, “এই হচ্ছে BJP , RSS আর দিলীপ ঘোষদের মনোভাব, বাংলার মানুষ সব দেখছেন।” অন্যদিকে সুজন চক্রবর্তী বলবেন দিলীপ ঘোষ নির্বোধ, ওর কথার জবাব যত কম দেওয়া যায় মঙ্গল ততই। ক্ষোভে নিজেদের ফেসবুক জুড়ে পোস্ট করছেন, শ্রীলেখা মিত্র সহ একাধিক অভিনেতা।

মানবতা থাকলে দিলীপকে দল থেকে বহিস্কার করুন, বলে দাবি তুলেছেন অভিষেক বন্দোপাধ্যায়। আজকের সভা থেকে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, প্রধানমন্ত্রী যদি শুধু বিজেপি দলের না হয়ে দেশের কথা ভাবেন, দেশের হয়ে কাজ করেন তাহলে অবিলম্বে দল থেকে বহিস্কার করুন দিলীপ ঘোষকে। হারার ভয়ে বিজেপি গুলি চালিয়েছে বলেও মন্তব্য করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। অপরদিকে শুভেন্দু অধিকারী বলছেন অন্য কথা, তিনি চিঠি লিখে রাখতে বলেছেন তৃণমূল নেত্রীকে। ২রা মের পর পদত্যাগ পত্র জমা দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে বলেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত