মিলল স্বস্তি, কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল ক্যাঙারুর দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই  পুণের সেরাম ইনস্টিটিউট থেকে তৈরি হওয়া কোভিশিল্ড কে  দেওয়া হলেও কোভ্যাক্সিন নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। যারফলে, কোভিশিল্ডের ডোজ নেওয়া ব্যক্তিরা সহজেই অস্ট্রেলিয়া সহ অন্যত্র  যেতে পারলেও যাঁরা কোভ্যাক্সিন নিয়েছিলেন, তাঁদের জন্য বাধানিষেধ আরোপ ছিল সর্বত্র। অবশেষে মিলল স্বস্তি , বর্তমানে কোভ্যাক্সিনকে সবুজ সংকেত দিল ডনের দেশ।

আরও পড়ুনঃ“তৃণমূলের লোক হলে তাঁর ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা বেশি” বিস্ফোরক অধীর

যারফলে যেকোনো ভারতীয় ই কোভ্যাক্সিন নিয়ে পাড়ি দিতে পারবেন অস্ট্রেলিয়া। সম্প্রতি অজি সরকারের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, “থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (TGA) সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিন এবং চিনের BBIBP-CorV-কে বৈধ টিকার তালিকায় ধরা হবে।”

তবে এখানেই শেষ নয় , এছাড়াও যারা ১২ বছরের ঊর্ধ্বে এই কোভ্যাক্সিনের ডোজ নিয়েছেন, তাঁদের কারও অস্ট্রেলিয়া যেতে আর কোনও সমস্যা দেখা দেবে না। যারফলে BBIBP-CorV টিকার ক্ষেত্রে এর বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর হিসেবে ধরা হবে ।

মিলল স্বস্তি, কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল ক্যাঙারুর দেশ

মিলল স্বস্তি, কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল ক্যাঙারুর দেশ

চলতি বছরের এপ্রিল মাসেই আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে কোভ্যাক্সিন কে স্বীকৃতি প্রদানের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে আবেদন জানিয়েছিল ভারত বায়োটেক। এরপর সকলের ই মনে হয়েছিল এবার হয়ত কোভিডের এই টিকা কে স্বীকৃতি দেবে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তবে শেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে এখন এই  কোভ্যাক্সিন কে কেন্দ্র করে আরও তথ্য চায় এই সংস্থা । তাই এখন ও রয়ে গিয়েছে জট।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর