নজরবন্দি ব্যুরোঃ তিনি সব সময় মমতা বা তৃণমূল বিরোধী, এই বদনাম নিয়ে রাজনিতি করেন বাংলার কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই বদনাম তিনি পেয়েছেন তাঁর নিজের দলের থেকেও। তবুও তিনি তাঁর স্ট্যান্ড থেকে পিছু হটেননি কখন। আর সেই ট্রাডিসান বজাই রেখেই ফের তৃণমূল সরকারেরে সমালচনা করলেন অধীর বাবু।
আরও পড়ুনঃ করোনা বিধি না মানলে বন্ধ হবে লোকাল ট্রেন! জানালো পূর্ব রেল


আজ সাংবাদিক সম্মেলনে তিনি করোনা ভ্যাকসিন নিয়ে এক হাত নিলেন তৃণমূল তথা মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার সতর্ক নয়। বাংলায় মাত্র ২৭ শতাংশ মানুষের ডবল ডোজ টিকা হয়েছে। যেখানে সর্বভারতীয় স্তরে ৩৩ শতাংশ মানুষের ডবল ডোজ টিকা হয়েছে। সেখানেও আমরা পিছিয়ে আছি।
দিদির ভ্যাকসিন কবে আসবে আমরা জানি না। সেই ভ্যাকসিন দু’নম্বরি কী না তাও জানি না। ‘ প্রশ্ন অধীরের। তাঁর অভিযোগ , ‘এখানে কিছু জানতে দেওয়া হয় না। তৃণমূলের লোক হলে তাঁর ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা বেশি।
“তৃণমূলের লোক হলে তাঁর ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা বেশি” বিস্ফোরক অধীর
তৃণমূলের লোক না হলে সে যদি অসুস্থও হয়, তাও ভ্যাকসিন দেওয়া হয় না। রেল নিয়ে রাজ্যের আরও সতর্ক হওয়া উচিত ছিল। এখানে কোনও আলোচনা হয় না। দিদি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না’, আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।









