করোনা বিধি না মানলে বন্ধ হবে লোকাল ট্রেন! জানালো পূর্ব রেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ ছয় মাস পর রাজ্য সরকারের অনুমতি সাপেক্ষে করোনা বিধি মেনে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন। গতকাল রবিবার থেকে এই পরিষেবা চালু করে পূর্ব রেল। ৫০% যাত্রী নিয়ে রেল পরিষেবার কথা রাজ্য সরকার বলার পরেই সাধারণ যাত্রীদের মধ্যে এবং সংশ্লিষ্ট দপ্তরে ৫০% যাত্রী নিয়ে কিভাবে করো না বিধি মেনে ট্রেন চালানো যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

আরও পড়ুনঃ দীপাবলির পরেই পরিবহন মন্ত্রীর সাথে মিটিং বাস মালিকদের, বাড়তে পারে বাস ভাড়া

আজ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনেই লাটে উঠেছে করোনা বিধি সামাজিক দূরত্ব মুখে মাস্ক। কোন কিছুই মানা সম্ভব হচ্ছে না তা বুঝা গেল ট্রেন চালু হওয়ার দ্বিতীয় দিনেই। সোমবার সকালেও কার্যত তা আরও বড় আকারে সামনে এসেছে। এরপরে পরেই এদিন পূর্ব রেলের তরফে জানিয়ে দেওয়া হল, যাত্রীরা কোভিডবিধি মেনে না চললে তাঁরা বাধ্য হবেন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দিতে।

করোনা বিধি না মানলে বন্ধ হবে লোকাল ট্রেন! জানালো পূর্ব রেল

রবিবার সকাল থেকেই দেখা দেখা যাচ্ছে বাদুড়ঝোলা ভিড়। ছুটির দিনেই এই ভিড় দেখে অনেকে আশঙ্কা করেছিলেন, অফিসের ব্যস্ত সময়ে এই ভিড় মারাত্মক আকার নেবে। ঘটলও তাই। সোমবার দেখা গেল কোভিড-১৯ বিধি পিছনে ফেলে সবাই ঝাঁপিয়ে পড়েছেন লোকাল ট্রেন ধরে কর্মস্থলে যেতে।

করোনা বিধি না মানলে বন্ধ হবে লোকাল ট্রেন! জানালো পূর্ব রেল

মাত্রাতিরিক্ত ভিড়ের ছবি ধরা পড়েছে কলকাতা ও শহরতলির প্রতিটি লোকাল ট্রেনে। আর এই ভিড় থেকেই রাজ্যে ফের নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে।

করোনা বিধি না মানলে বন্ধ হবে লোকাল ট্রেন! জানালো পূর্ব রেল

নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর থেকে এদিন হাওড়া ও শিয়ালদামুখী যে ভিড় ধরা পড়েছে তা বাংলায় কোভিডের তৃতীয় ঢেউ ছড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন