নজরবন্দি ব্যুরোঃ প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম পেট্রোল এর সাথে সাথে এবার সেঞ্চুরি হাঁকিয়েছেন ডিজেল ও। কলকাতায় ডিজেল ১০০ টাকার বেশি। এই অবস্থায় বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে ফের সরকারের উপর চাপ সৃষ্টি করেছে বাস মালিকরা। বাস ভাড়া না বাড়লে এবার বন্ধ হয়ে যাবে সমস্ত বেসরকারি বাস চলাচল।
আরও পড়ুনঃ বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, ফলে বাড়ছে রেস্তরাঁর খাবারের দাম


এই যখন পরিস্থিতি তখন ভাই ফোটার পর বাস মালিক সংগঠনের সঙ্গে বসতে চলেছে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর এতেই মনে করা হচ্ছে এবার আর কোন উপায় নেই বাস ভাড়া বৃদ্ধি করা ছাড়া। কারণ অস্বাভাবিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহনমন্ত্রী কে চিঠি দিয়ে বাস ভাড়া বৃদ্ধির কথা জানিয়েছেন বাস মালিক সংগঠনের কর্তারা।
সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে ২০১৮ সালের ৮ জুনের পর রাজ্যে আর বাসভাড়া বাড়ানো হয়নি। সেখানে জ্বালানি তেলের দাম ও অন্যান্য খরচ দিনের পর দিন বেড়েই চলেছে যা ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে বাস মালিকরা।
দীপাবলির পরেই পরিবহন মন্ত্রীর সাথে মিটিং বাস মালিকদের, বাড়তে পারে বাস ভাড়া
অন্যদিকে যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তারওপর যাতাযাতের খরচ অতিরিক্ত বাড়লে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। আবার পর্যাপ্ত বাস না চললেও সমস্যায় পড়বেন আমজনতাই। তাই দ্রুত সমস্যা মেটাতে নভেম্বরেই ভাইফোঁটার পর বাসমালিকদের নিয়ে আলোচনায় বসবেন পরিবহনমন্ত্রী।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



