নজরবন্দি ব্যুরোঃ আজই ২৬৫ টাকা বাড়ল বাণিজ্যিক কারণে ব্যবহার করা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম । ২৬৫ টাকা বাড়ার পর কলকাতায় খাবারের দোকানে ব্যবহার করা ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ২০৭৩.৫০ টাকা। দিল্লিতেও তার দাম ২ হাজার টাকা ছাড়িয়েছে। তার দাম এতদিন ছিল ১৭৩৩ টাকা। মুম্বইয়ে ছিল ১৬৮৩ টাকা।
এবার হচ্ছে ১৯৫০ টাকা। চেন্নাইয়ে হচ্ছে ২১৩৩ টাকা। এর ফলে এবার দাম বাড়বে প্রতিটি খাবারের। এমন কি যারা হোম ডেলিভারি করে খাবার খান বাড়বে তাদের খাবারের দামও। কলকাতায় ঘরোয়া কাজে ব্যবহার করা এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯২৬ টাকায়।


তা যে কোনওদিন বেড়ে যেতে পারে চলতি প্রবণতার সঙ্গে তাল রেখে। এক পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে এর পর গ্যাসের দাম বাড়ছে ফলে মধ্যবিত্তের অবস্থা খুব খারাপের দিকে যেতে চলেছে এই করোনা আবহে।
অশোধিত তেলের দাম বৃদ্ধির ধাক্কাতেই বাড়ছে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম। শীঘ্রই তা ১০০০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চলতি বছরে ঘরোয়া রান্নার গ্যাসের দাম জানুয়ারিতে ছিল সিলিন্ডারপিছু ৬৯৪ টাকা।
বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, ফলে বাড়ছে রেস্তরাঁর খাবারের দাম
তারপর ৮ দফায় তার দাম বেড়েছে। ভারতে এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির পিছনে যে দুটি ফ্যাক্টর কাজ করে, সেগুলি হল আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আর ডলার-টাকার বিনিময় হার।









