নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগেই জানা গেছে Xiaomi তাদের আরো তিনটি ফোন লঞ্চ করবে Redmi Note 9 সিরিজের। এর একটি হবে Redmi Note 9 5G এবং আরেকটি হবে Redmi Note 9 5G High Edition। যদিও জানা যায়নি অন্য ফোনটির নাম। ইতিমধ্যেই প্রথম দুটি ফোনকে দেখা গেছে চীনের সার্টিফিকেশন TENAA তে। এছাড়াও এই ফোনের স্পেসিফিকেশন একজন টিপ্সটার ফাঁস করেছেন।
আরও পড়ুনঃ ভাগ্নি কমলা এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট! শপথ অনুষ্ঠানে দিল্লী থেকে যাচ্ছেন মামা!


সেখান থেকে জানা গেছে এই ফোনটি আসবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০০ ইউ প্রসেসর সহ। চিনা টিপ্সটার অনুযায়ী জানা যায়, Redmi Note 9 5G ফোনে থাকবে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি। যার আসপেক্ট রেশিও ২০.৯ এবং পিক্সেল রেজোলিউশন ১০৮০×২৪০০। এই ফোনটির ডিসপ্লে ডিজাইন হবে পাঞ্চ হোল।
এই ফোনটি আসবে ডাইমেনসিটি ৮০০ ইউ প্রসেসর সহ। ফটোগ্রাফির জন্য এই ফোনের ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে পিছনে। সামনে থাকবে সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। এতে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে সাথে। এই ফোনের সম্পর্কে যদিও আর কিছু জানা যায়নি।
অপরদিকে, Redmi Note 9 High Edition ফোনটির সম্পর্কে ডিজিটাল চ্যাট স্টেশন থেকে জানা গেছে, এই ফোনটি আসবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০ জি প্রসেসর সহ। এতে থাকবে ৪,৮২০ এমএইচ ব্যাটারি, সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ৩৩ ওয়াট।


এই ফোনটি আসবে কোয়াড রিয়ার ক্যামেরার সাথে। যার প্রাইমারি ক্যামেরা বিশ্বের প্রথম স্যামসাং এর HM2 ১০৮ মেগাপিক্সেল সেন্সর হবে। ফোনটির সামনে থাকবে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।








