নজরবন্দি ব্যুরোঃ ভাগ্নি কমলা এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট! ইতিহাস রচনা করে ভাইস প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত মেয়ের জয়ে আনন্দের জোয়ার বয়ে এনেছে দেশে। টিভি-তে কমলার জয় ঘোষণা হওয়ার পর থেকেই মুহুর্মুহু বেজে চলেছে ৮০ বছরের বৃদ্ধ গোপালন বালাচন্দ্রনের মোবাইল ফোন। কারন তিনিই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের মামা। ভাগ্নির জয়ে আপ্লুত মামা গোপালন বালাচন্দ্রন।
আরও পড়ুনঃ একই পরিবারের দুই শিশু কন্যা সহ পাঁচজন কে হত্যা! চাঞ্চল্য তপনে।


ভাগ্নি কমলা এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট! বাঁধনহারা উচ্ছাস নিয়ে গোপালন বললেন, “আমি আজ খুবই গর্বিত। খবর শোনার পর থেকেই সবাই ফোন করছেন, কথা শেষই হচ্ছে না।” শুধু তাই নয় বালাচন্দ্রন জানালেন কমলার পরিবারের বাকি সদস্যরা শপথ অনুষ্ঠানে হাজির হতে জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেবেন। তাঁর কথায়, “আমার মেয়ে এখন সেখানেই রয়েছে। কমলাকে প্রচারে সহায়তা করেছে। ভাগ্নি কমলা এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট! ইতিহাস রচনা করে ভাইস প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন কমলা হ্যারিস। ভারতীয় বংশোদ্ভূত মেয়ের জয়ে আনন্দের জোয়ার বয়ে এনেছে দেশে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী কমলা হ্যারিসের মামা হলেন গোপালন বালাচন্দ্রন। বর্তমানে দিল্লির মালব্য নগরে থাকেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন এই কর্মী। ভারতীয় সময় শনিবার রাত ১০টা নাগাদ হ্যারিসের মামাতো বোন টুইট করে লেখেন, “আবাক করা কাণ্ড, শেষ পর্যন্ত বাস্তবে তাই ঘটল, আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট ম্যাডাম তথা আমার দিদি কমলা হ্য়ারিস।”
উল্লেখ্য, কমলা হ্যারিস কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটে কমলা কে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের গর্ব বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে জো বাইডেন এবং কমলা হ্যারিস কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আশাকরি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সম্পর্ক আরও ভাল হবে।









