আগের সব রেকর্ড চুরমার করে দেশে রেকর্ড সংক্রমণ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের রেকর্ড সংক্রমণ দেশে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮লক্ষ পেরল! প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমণ। আজ আক্রান্ত একদিনে সব রেকর্ড ভেঙে ৮০ হাজারে বেশি। যা রীতিমতো আতঙ্কের। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৮০হাজার ৮৮৩।এর আগে বিশ্বের কোনও দেশে একদিনে এই পরিমাণ সংক্রমণ হয়নি।  সব মিলিয়ে আক্রান্ত এখন ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৭ জন।

আরও পড়ুনঃ আজও মৃত্যু ৫৬ জনের। সুস্থতার হার বেড়ে সংক্রমণ কমল রাজ্যে।

সুস্থ হয়ে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭০ হাজারের কাছাকাছি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ২৯ লক্ষ ৭০ হাজার ৪৯৩ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৬.৭৮ শতাংশ। দেশে করোনার মৃত্যু ৬৭ হাজার ৩৭৬ জন। এক দিনে মৃত্যু হয়েছে   ১ হাজার ৪৩ জনের।এই মুহূর্তে মৃতের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে ভারত। দেশে সক্রিয় রোগীর সংখ্যা এই মুহূর্তে ৮ লক্ষ ১৫ হাজার ৫৩৮ জন ।আইসিএমআর এর রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১১ লক্ষ ৭২ হাজার মানুষের।

আক্রান্ত ও মৃতের হিসাবে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে আক্রান্ত ৭,৯২,৫৪১ জন। মৃত্যু হয়েছে ২৪,৫৮৩ জনের। সুস্থ হয়েছেন ৫,৭৩,৫৫৯ জন। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর করোনা পরিস্থিতি মোটেই ভাল নয়। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৪,৩৪,৭৭১। মৃত্যু হয়েছে ৩,৯৬৯ জনের। সুস্থ হয়েছেন ৩,৩০,৫২৬ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ৪,২৮,০৪১ জন।

মৃত্যু হয়েছে ৭,৩২২ জনের। সুস্থ হয়েছেন ৩,৬৮,১৪১ জন। এরপর রয়েছে কর্ণাটক। সেখানে আক্রান্ত ৩,৪২,৪২৩ জন। মৃত্যু হয়েছে ৫,৭০২ জনের। সুস্থ হয়েছেন ২,৪৯,৪৬৭ জন। পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে আক্রান্তের সংখ্যা ২,৩০,৪১৪। মৃত ৩,৪৮৬ জন। সুস্থ হয়েছেন ১,৭২,১৪০ জন।‌

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর