আজও মৃত্যু ৫৬ জনের। সুস্থতার হার বেড়ে সংক্রমণ কমল রাজ্যে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজও মৃত্যু ৫৬ জনের। সুস্থতার হার বেড়ে সংক্রমণ কমল রাজ্যে। গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন রেকর্ড ভাঙা সংক্রমণ হয়েছে রাজ্য জুড়ে। কিন্তু গত কয়েকদিন ধরে সেই সংক্রমনের গতিতে লাগাম পড়েছে। তবে প্রায় প্রতিদিন ৫০ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আজও তার বিকল্প ঘটেনি। অন্যদিকে সুস্থতার হারও বেড়েছে রাজ্যে। প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় তেমন ভাবে কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২ হাজার ৯৭৬ জন।

আরও পড়ুনঃ আগামীকাল উচ্চ প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলার শুনানি কলকাতা হাইকোর্টে।

আজও মৃত্যু ৫৬ জনের। সুস্থতার হার বেড়ে সংক্রমণ কমল রাজ্যে। আজকের ২ হাজার ৯৭৬ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৬৯৭ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন মাত্র ২৪ হাজার ৪৪৫ জন। যা গতকালের থেকে ৩৭৭ জন কমেছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৯ জনের। মৃত ৩ হাজার ৩৩৯ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৬ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৯৭ জন।

আজকের ৩ হাজার ২৯৭ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৪০ হাজার ৯১৩ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৪৪ হাজার ১২০ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৭৫ হাজার ৪৯৩ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ২১ হাজার ৯৫০ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৫৪ শতাংশ। যা কমেছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৩.৫৩ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার।

WB DHFW Bulletin 2nd SEPTEMBER REPORT FINAL page 001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর