নজরবন্দি ব্যুরোঃ মহেশতলায় ধর্ষিত মহিলা, উত্তেজনা এলাকা জুড়ে। এবার মহেশতলায় ধর্ষিত এক মহিলা। জানা গেছে, কাজে বেরোনোর জন্য বেড়িয়েছিলেন তিনি। কিছুক্ষন পরে তাঁর রক্তাক্ত দেহ পাওয়া যায়। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
আরও পড়ুনঃ হৃদরোগ থেকে বাঁচতে প্রত্যহ পান করুন কফি
প্রতিবেশীদের কথায়, তাঁকে ধর্ষন করে খুন করা হয়েছে। মহিলার বয়স প্রায় ৪০ বছর। দক্ষিণ 24 পরগনার মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা। মহিলার বাড়ির একটু দূরে এক কয়লা দোকান থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের দাবী, এলাকায় মদ, গাঁজা, জুয়ার আড্ডা রমরমিয়ে চলছে। এই সমস্ত বেআইনি ব্যবসা বন্ধ করতে হবে এবং ঘটনার অভিযুক্তদের শাস্তি দিতে হবে। এ দিন এই ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
মহেশতলায় ধর্ষিত মহিলা, উত্তেজনা এলাকা জুড়ে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
মহেশতলায় ধর্ষিত মহিলা, উত্তেজনা এলাকা জুড়ে। বেশ কিছুদিন আগেই কলকাতার রিজেন্ট পার্কে ধর্ষণের ঘটনা ঘটে। এই অভিযোগে গ্রেফতার হয় এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। প্রতিবেশী তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। এ ছাড়াও কয়েকদিন আগে ধর্ষণের অভিযোগ ওঠে গার্ডেনরিচও।



