হৃদরোগ থেকে বাঁচতে প্রত্যহ পান করুন কফি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হৃদরোগ থেকে বাঁচতে প্রত্যহ পান করুন কফি। কথায় বলে, হজম ঠিক হলে শরীরে অর্ধেক রোগ চলে যায়। দির্ঘদিন ধরে হজমের সমস্যা থাকলে বা কোলেস্টেরল থাকলে হার্টের সমস্যা বাড়ে। গবেষকরা বলছেন, প্রতিদিন সঠিক মাত্রায় কফি খেলে হজমের সমস্যা দূর হয় এবং লিভার সিরোসিসের সমস্যাও দূর করেন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইছেন ইয়েদুরাপ্পা! মোদি সাক্ষাৎ নিয়ে বাড়ছে জল্পনা

প্রতিদিন ঘুম থেকে উঠে কফি পান কোলেস্টেরল কমাতে সাহায্য করে
প্রতিদিন ঘুম থেকে উঠে কফি পান কোলেস্টেরল কমাতে সাহায্য করে

ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন ইউনিভার্সিটির ডঃ অলিভার কেনেডির গবেষনা বলছে, যারা প্রতিদিন ২ কাপ করে কফি পান করেন লিভার সিরোসিসের ঝুঁকি প্রায় ৪৪ শতাংশ কমে যায়। পাশাপাশি লিভারের কর্মক্ষমতা ঠিক রেখে হজমের সমস্যা দ্রুত দূর করে।  “ইনস্টিটিউট ফর সাইন্টিফিক ইনফরমেশন অন কফি” আয়োজিত আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত পুষ্টি বিশেষজ্ঞদের একটি সম্মেলনে অধ্যাপক জুসেপি গ্রসো বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে কফি পান কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

হৃদরোগ থেকে বাঁচতে প্রত্যহ পান করুন কফি। প্রতিদিন ঘুম থেকে উঠে কফি পান কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

হৃদরোগ থেকে বাঁচতে প্রত্যহ পান করুন কফি। “ইনস্টিটিউট ফর সাইন্টিফিক ইনফর্মেশন অন কফি”-র গবেষকরা জানান প্রতিদিন ১-৪ কাপ কফি পান করলে হৃদরোগের সমস্যা দূর করে। প্রতিনিয়ত কফি পান ব্রেনে ইতিবাচক প্রভাব ফেলে। এছাড়া বিভিন্ন স্নায়ু রোগ কম করে। তবে বিশেষজ্ঞদের মতে, দুধ, চিনি ছাড়া কফি খেলেই মিলবে উপকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর