নজরবন্দি ব্যুরোঃ মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইছেন ইয়েদুরাপ্পা, দিন কয়েক ধরেই এই জল্পনা চলছিলোই। এবার সেই জল্পনা অন্য মাত্রা দিয়েছে মোদির সঙ্গে সাক্ষাতের ঘটনা। যদিও এই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার ঘটনাকে নেহাত গুজব বলে উড়িয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ঘন্টাখানেকের পাওয়ার বৈঠক, মোদি-শরদের মিটিং নিয়ে জোর জল্পনা দেশে
দিন কয়েক ধরেই দলের ভেতরেই আঁতাত বাড়ছে কর্ণাটকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারী হচ্ছে দল নিজের দলের ভেতরেই। রাজ্যে ভেতরেই উঠেছিল তাঁর পদত্যাগের দাবী। বলা হয়েছিল বয়সের কারণে ভালোভাবে সামলাতে পারছেন না দলের রাশ। তখন বর্ষীয়াণ নেতা সাফ জানিয়েছিলেন উচ্চ পক্ষ বললে তবেই সরবেন তিনি। তার পরেই গতকাল রাতে সপুত্রক মোদি সাক্ষাতে গেলে নতুন করে শুরু হয় বিতর্ক।
মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইছেন ইয়েদুরাপ্পা! জল্পনা বাড়িয়ে নমো সাক্ষাতে বর্ষীয়ান নেতা।
জল্পনা বেড়েছে, তবে কি পদিত্যাগের কারণেই প্রধানমন্ত্রীর দরবারে কর্ণাটকের মুখ্যমন্ত্রী। যদিও একথা উড়িয়ে দিয়েছেন তিনি। ইয়েদুরাপ্পার দফতর সূত্রে জানানো হয়েছে বেঙ্গালুরু পেরিফেরাল রোড, মেকেদাতু প্রকল্প সহ একাধিক উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার জন্যই দিল্লি গিয়েছিলেন তিনি। সঙ্গে আজ জানিয়েছেন তিনি, “আমি পরের মাসের প্রথম সপ্তাহে ফের দিল্লি আসব।’’



