ঘন্টাখানেকের পাওয়ার বৈঠক, মোদি-শরদের মিটিং নিয়ে জোর জল্পনা দেশে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঘন্টাখানেকের পাওয়ার বৈঠক, আর তাই নিয়েই এই মুহুর্তে তোলপাড় দেশের রাজনীতি। কথা ছিলই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন জাতীয়তয়াবাদী কংগ্রেস নেতা শরদ পাওয়ার। তার পরেই আজ উভয়ের সাক্ষাৎ এবং প্রায় ৫০ মিনিটের বৈঠক।

আরও পড়ুনঃ ফের শান্তিকুঞ্জে CID, প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্তে শুভেন্দুর ঘরে ৪ গোয়েন্দা

বৈঠকের কথা প্রকাশ্যে এনেছে প্রধানমন্ত্রীর দফতর। নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে ছবি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদি আর শরদ পাওয়ারের বৈঠকের। জল্পনা উঠেছিল দেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে চলেছেন রাজ্যসভার সাংসদ শরদ পাওয়ার। তবে সেই জল্পনা নিজেই উড়িয়েছিলেন বর্ষীয়াণ নেতা। সাফ জানিয়েছিলেন, ‘আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী, এটা বললে মিথ্যে বলা হবে।’

ঘন্টাখানেকের পাওয়ার বৈঠক, নমো সাক্ষাতে পাওয়ার প্ল্যান নিয়ে জল্পনা তুঙ্গে। 

ঘন্টাখানেকের পাওয়ার বৈঠক, মোদি-শরদের মিটিং নিয়ে জোর জল্পনা দেশে
ঘন্টাখানেকের পাওয়ার বৈঠক, মোদি-শরদের মিটিং নিয়ে জোর জল্পনা দেশে

তবে তার দিন কয়েকের ভেতরেই ঘন্টাখানেকের পাওয়ার বৈঠক নিয়ে উঠেছে জল্পনা। কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখনো প্রকাশ্যে না এলেও রাজনৈতিক মহল ইতিমধ্যেই শুরু করেছে হিসেব কষা। এদিকে জুন মাস জুড়ে দফায় দফায় দেশে বিরোধী দল গুলির সঙ্গে বৈঠকে বসেছে তিনি।

২৪ এর লোকসভা ভোটের আগে দেশে বিজেপির বিরোধী শক্তির অবস্থান হিসেবে অন্য এক জোট শক্তির উঠে আসার বার্তা দিয়েছে পাওয়ার হাউস। রাষ্ট্রমঞ্চের ছাতার তলায় এনসিপি-সহ অন্যান্য দলের বৈঠক হয়েছিল। সেখানে শরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রশান্ত কিশোরও। অনেকেই মনে করছেন পাওয়ারের সঙ্গে পিকের বৈঠকে আসলে দিল্লির লড়াইয়ে মমতার জমি তৈরির প্রধান পদক্ষেপ। এর আগেও ২০১৯ লোকসভা নির্বাচনের আগে মোদী বিরোধী দলগুলিকে একত্রিত করার চেষ্টা করেছিলেন শরদ পওয়ার।

তবে ২৪ এর বিষয়ে এখনো নাকি গুঠি সাজাননি তিনি। বিজেপি বিরোধী ফ্রন্ট তৈরির প্রথম বৈঠকে বাদ পড়েছিল কংগ্রেস। রাজনৈতিক মহল মনে করছিল বিজেপির পাশাপাশি একই বার্তা কংগ্রেস কেও বার্তা দিতে চাহিছে পাওয়ার হাউস। তবে চিত্রনাট্য বদলে ইতিমধে পিকে আলাদা ভাবে বৈঠক করেছেন রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে। গোটা দেশ যখন মরিয়া ২৪এর যুদ্ধে কিশোরের স্ট্র্যাটেজি বুঝতে, তার আগেই নয়া জল্পনা তৈরি করল মোদি-শরদ সাক্ষাৎ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন