অমিত মালব্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, হোটেলের ঘরে কী এমন করলেন বিজেপি নেতা?

শনিবার রাতে অখিলেশ যাদবের দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে বিজেপি নেতার বিষয়ে একটি সুদীর্ঘ পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়েছে, হোটেলের ঘরে মেয়েদের ধর্ষণ করেন অমিত মালব্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনল সমাজবাদী পার্টি। শনিবার রাতে অখিলেশ যাদবের দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে বিজেপি নেতার বিষয়ে একটি সুদীর্ঘ পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়েছে, হোটেলের ঘরে মেয়েদের ধর্ষণ করেন অমিত মালব্য। এমনকি পুরুষদের সঙ্গেও অবৈধভাবে যৌন সম্পর্কে লিপ্ত হবার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের পরে সে গর্ভবতী হয়ে পড়ে এবং সেই ইস্যুতে সমাজবাদী পার্টিকে নিশানায় নেন অমিত মালব্য। তখন সপা-কে উদ্দেশ্য করে এক্স হ্যান্ডলে একটি বিস্ফোরক পোস্ট করেছিলেন বিজেপি নেতা। সেই পরিপ্রেক্ষিতেই এবার অমিতের বিরুদ্ধে সরব হল অখিলেশ যাদবের দল এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। এক্স হ্যান্ডেলে সমাজবাদী পার্টির তরফে লেখা হয়েছে, “আপনি নিজেই মেয়েদের হোটেলে ডেকে ধর্ষণ করেন। ছেলেদের সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক নিয়ে বাজারে আলোচনা হয়, এসব কী?” উল্লেখ্য, এর আগে অমিতের বিরুদ্ধে বিরুদ্ধে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ আনেন খোদ আরএসএস সদস্য শান্তনু সিনহা!

সপা লিখেছে, “বিএইচইউতে ধর্ষকদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির সমস্ত বড় নেতামন্ত্রী, এমনকি আপনার (পড়ুন অমিত মালব্য) ছবিও প্রকাশিত হয়েছিল। আপনি নিজেই মেয়েদের হোটেলে ডেকে ধর্ষণ করেন, ছেলেদের সাথে আপনার অবৈধ সম্পর্ক নিয়ে বাজারে আলোচনা হয়, এসব কি?”

আরও সংযোজন, “যোগীর বিরুদ্ধে আপনার ক্ষোভ কি মিটে গেছে? আপনি এবং দিল্লির কিছু মিডিয়ার লোকেরা যোগীকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছিলেন। যোগী কি বিচলিত হয়েছিলেন? দিল্লির নেতাকেও ‘নমস্তে’ বলছেন না যোগী? এত অপমান? আপনি এবং আপনার বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব সপা-র বিরুদ্ধে ভুয়ো খবর পরিবেশন করেন। ক্ষমতার সাহায্যে ভুয়ো মামলা নথিভুক্ত করেন। ভুয়ো মিডিয়া ট্রায়াল পরিচালনা করেন। হিন্দু-মুসলিম ভেদাভেদ করেন। আগামীদিনে জনগণ সত্য জানতে পারবে এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে যেরকম উপযুক্ত জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর