পার্টি অফিসের মধ্যেই ধর্ষণ করেছেন শাহজাহান! রাজ্যের কাছে রিপোর্ট তলব মহিলা কমিশনের

Sandeshkhali: সন্দেশখালিতে জারি রয়েছে ১৪৪ ধারা। বন্ধ ইন্টারনেট। এবার শাহজাহানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সব মিলিয়ে, সন্দেশখালি ক্রমেই মাথা ব্যথার কারণ হয়ে উঠছে শাসক দলের।  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের (Seikh Shahjahan) নামে চাঞ্চল্যকর অভিযোগ। পার্টি অফিসের মধ্যেই তিনি ধর্ষণ করেছেন এক মহিলাকে! সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজ্যের ডিজিপি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেবের বিরুদ্ধে কমিশন নেবার অভিযোগ, তৃণমূল থেকে বহিষ্কৃত শঙ্কর দলুই!

৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে শাহজাহান শেখের (Seikh Shahjahan) অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। শিরোনামে আসে সন্দেশখালি। তখনও কে জানত কেঁচো খুঁড়তে গিয়ে কত কেউটে বেরোবে! এই মুহূর্তে উত্তাল সন্দেশখালি। শাহজাহান সহ দুই তৃণমূল নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদে নেমেছেন গ্রামের মহিলারা।

পার্টি অফিসের মধ্যেই ধর্ষণ করেছেন শাহজাহান! রাজ্যের কাছে রিপোর্ট তলব মহিলা কমিশনের
পার্টি অফিসের মধ্যেই ধর্ষণ করেছেন শাহজাহান! রাজ্যের কাছে রিপোর্ট তলব মহিলা কমিশনের

অভিযোগের তালিকা নেহাত কম নয়। কাজ করিয়ে টাকা না দেওয়া, জোর জুলুম, মহিলাদের উপর অত্যাচার বাদ নেই কিছুই। ইতিমধ্যেই তৃণমূলের তরফে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে। কিন্তু অধরাই রয়েছেন শাহজাহান ও শিবু। গ্রামের মহিলারা জানিয়েছে, বাড়ি থেকে মেয়েদের তুলে নিয়ে যেত এই নেতারা। চলত শারীরিক নিগ্রহ।

পার্টি অফিসের মধ্যেই ধর্ষণ করেছেন শাহজাহান! রাজ্যের কাছে রিপোর্ট তলব মহিলা কমিশনের

পার্টি অফিসের মধ্যেই ধর্ষণ করেছেন শাহজাহান! রাজ্যের কাছে রিপোর্ট তলব মহিলা কমিশনের

গত দু’দিন ধরে সন্দেশখালির গ্রামবাসীরা প্রতিবাদের পাশাপাশি শিবু হাজরার ৩টি পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেয়। এরই মধ্যে রবিবার সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বাঁশদ্রোণী থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী সমর্থকেরা। সন্দেশখালিতে জারি রয়েছে ১৪৪ ধারা। বন্ধ ইন্টারনেট। এবার শাহজাহানের (Seikh Shahjahan) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সব মিলিয়ে, সন্দেশখালি ক্রমেই মাথা ব্যথার কারণ হয়ে উঠছে শাসক দলের।

পার্টি অফিসের মধ্যেই ধর্ষণ করেছেন শাহজাহান! রাজ্যের কাছে রিপোর্ট তলব মহিলা কমিশনের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন