নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতিতে বিগত কয়েকবছর ধরেই বন্ধ ছিল রনজি ট্রফি। কিন্তু বিসিসিআইয়ের ঘোষণা অনুযায়ী আগামী ১৭ তারিখ থেকেই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। তবে করোনার কথা মাথায় রেখে আনা হয়েছে বেশকিছু প্রোটকল। যারফলে বদল এসেছে রনজির বেশকিছু নিয়মে।
আরও পড়ুনঃ শরীরে লাগানো চিপ তাঁকে নিয়ন্ত্রণ করছে, অজিত দোভালের বাড়িতে প্রবেশের চেষ্টা এক অজ্ঞাতর


গতকাল এই প্রসঙ্গে বিশেষ সার্কুলার জারি হয় বিসিসিআইয়ের তরফ থেকে। সেই অনুসারে, সংক্রমণের কারনে কোনও দল সর্বনিম্ন ৯ জন ক্রিকেটার নিয়ে মাঠে নামার অনুমতি পাবে। পাশাপাশি প্রতিটি পরিবর্তকেই কাজে লাগানোর অনুমতি দেওয়া হবে।
অন্যদিকে, কোনও দল ৯ ক্রিকেটার কে মাঠে নামাতে ব্যর্থ হলে কাঁটা যাবে পয়েন্ট। সেক্ষেত্রে সম্পূর্ণ পয়েন্ট পাবে তাদের প্রতিপক্ষ দল। তবে নকআউট পর্বে এমন পরিস্থিতি দেখা দিলে বদলানো হবে পরিকল্পনা। সেইসময় কোয়েন টসের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
রনজির নতুন নিয়ম, চাপ বাড়ল বোলারদের

তবে রনজির নতুন নিয়ম অনুসারে সমস্যার সম্মুখীন হতে পারেন বোলাররা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশিকা অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে বোলিং টেপ। অর্থাৎ হাতে টেপ লাগিয়ে বোলিং করতে পারবেন না দলের কোনও বোলার। এছাড়াও ব্যাটারদের সুবিধার্থে বোলারদের প্লাস্টারের রঙয়ের ক্ষেত্রে জারি হয়েছে নির্দেশিকা।









