শরীরে লাগানো চিপ তাঁকে নিয়ন্ত্রণ করছে, অজিত দোভালের বাড়িতে প্রবেশের চেষ্টা এক অজ্ঞাতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গাড়ি সটান ঢুকে পরছেন বাড়ির ভিতর। যে সে বাড়ি নয়, একেবারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে ঢোকার চেষ্টা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির। কিন্তু সেই চেষ্টা বিফলে যায়। তাঁকে ঘিরে ধরেন অজিত দোভালের নিরাপত্তারক্ষীরা। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সারা দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ Virat Kohli : আপনার অভাব অনুভব করব, বাপ্পি লাহিড়ীর প্রয়ানে শোকপ্রকাশ কোহলির

বুধবার সকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। কর্ণাটক থেকে আসা ওই ব্যক্তির নাম শান্তনু রেড্ডি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কেউ তাঁর শরীরে চিপ লাগিয়ে দিয়েছে। শরীরে লাগানো চিপ তাঁকে নিয়ন্ত্রণ করছে। তবে এই যুক্তিকে মান্যতা দিচ্ছে না দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। বরং মানসিকভাবে ওই ব্যক্তি স্থিতিশীল নয় বলে দাবী করছেন তিনি।

শরীরে লাগানো চিপ তাঁকে নিয়ন্ত্রণ করছে, দাবী অনুপ্রবেশকারীর 

শরীরে লাগানো চিপ তাঁকে নিয়ন্ত্রণ করছে, দাবী অনুপ্রবেশকারীর 
শরীরে লাগানো চিপ তাঁকে নিয়ন্ত্রণ করছে, দাবী অনুপ্রবেশকারীর 

পুলিশ সূত্রে খবর, সকাল ৭ টা ৩৫ নাগাদ ঘটনাটি ঘটে। ওই ব্যক্তিকে দ্রুত লোধি কলোনিতে নিয়ে আসা হয়। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যেই ব্যাঙ্গালুরুর পুলিশের সঙ্গে কথা বলে ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন