নজরবন্দি ব্যুরোঃ বাপ্পি দা আর নেই, প্রয়াত সঙ্গীত শিল্পী তথা সুরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল রাত ১১টা নাগাদ মুম্বইয়ের জুহুর একটি নার্সিংহোমে তার জীবনাবসান হয়। তার মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পী মহল। তার প্রয়ানে এবার শোকপ্রকাশ করলেন বিরাট কোহলি।
আরও পড়ুনঃ ৫ রাজ্যের নির্বাচনের পরেই ৫ থেকে ৬ টাকা বাড়বে তেলের দাম! মত বিশেষজ্ঞদের


নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে প্রাক্তন অধিনায়ক লেখেন, “সঙ্গীত ইন্ডাস্ট্রির আইকনকে হারালাম আমরা। বাপ্পি লাহিড়ি আপনার অভাব অনুভব করব আমরা। আপনার আত্মার শান্তি কামনা করি।” এছাড়াও বাপ্পি লাহিড়ীর কে ঘিরে আবেগঘন টুইট করেন মাস্টার ব্লাস্টার ও যুবরাজ সিং।
সচিন লেখেন, “আমি বাপ্পিদার প্রত্যেকটি গান যথেষ্ট উপভোগ করি। তবে ‘ইয়াদ আরাহা হ্যে’ গানটি বহুবার ড্রেসিংরুমে শুনেছি। তাঁর প্রতিভা এক কোথায় অনবদ্য।” অন্যদিকে আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েণ্টি সিরিজে ইডেনে নামছে টিম ইন্ডিয়া। তবে ফর্মের কথা উঠলে প্রশ্নের মুখে পড়ছেন কোহলি। রানের খরা কিছুতেই শেষ হচ্ছেনা এই তারকার।
আপনার অভাব অনুভব করব, শোকবার্তা ক্রিকেট তারকাদের

আজ ব্যাট করে ৭৩ রান সংগ্রহ করতে পারলেই নয়া রেকর্ড গড়বেন কোহলি। তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বচ্চো রানের শিরোপা উঠবে তার মাথায়। সেকারনে আজকের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন আপামর ক্রিকেট অনুরাগীরা।









