নজরবন্দি ব্যুরোঃ রাশিয়া আর ইউক্রেনের মধ্যে উত্তেজনা বজায় থাকায় আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম মঙ্গলবার প্রতি ব্যারেল ৯৪ ডলারে পৌঁছে গিয়েছে। ২০১৪ সালের পর থেকে এটাই প্রথমবার যখন ক্রুডের দাম এই জায়গায় পৌঁছলো। বিশেষজ্ঞদের বক্তব্য, যদি রাশিয়া আর ইউক্রেনের মধ্যে এই উত্তেজনা বজায় থাকে তাহলে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১২৫ ডলার পর্যন্ত পৌঁছতে পারে।
আরও পড়ুনঃ বাপ্পি দা আর নেই, শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর
কিন্তু বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এত বাড়ার ফলেও আমাদের দেশে তেল কোম্পানি গুলি তেলের দাম বাড়াচ্ছে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন তেলের দাম বাড়ার ফলে প্রভাব পড়ছে তার কোম্পানী গুলির উপর। কিন্তু নির্বাচন বড় বালাই। দেশে চলছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সে কথা মাথায় রেখেই নাকি তেলের দাম বাড়াচ্ছেন না তেল কোম্পানি গুলি।

তাদের অনুমান নির্বাচনের পরেই তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়াবে কমপক্ষে ৫ থেকে ৬ টাকা। তাদের আরও দাবি বাজারের ভারসাম্য বজায় রাখতে প্রতি লিটারে এই পাঁচ থেকে ছয় টাকা দাম বাড়াতে বাধ্য হবে প্রত্যেক তেল কোম্পানি। এই বিষয় নিয়েই আইসিআইসিআই সিকিউরিটিজের বিশ্লেষক প্রবল সেনের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠাপড়ার প্রভাব ঘরোয়া বাজারেও দেখা যায়।
৫ রাজ্যের নির্বাচনের পরেই ৫ থেকে ৬ টাকা বাড়বে তেলের দাম! মত বিশেষজ্ঞদের
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম যদি এক ডলার প্রতি ব্যারেল বাড়ে তো ঘরোয়া বাজারে দাম ৪৫-৪৭ পয়সা প্রতি লিটারে বেড়ে যায়। কিন্তু বিদেশি বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া সত্ত্বেও ঘরোয়া বাজারে দীপাবলির পর থেকে দাম স্থির রয়েছে। গত নভেম্বর মাসের পর অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ২৫ টাকা পর্যন্ত বেড়েছে।



