Rajnath Sing: ‘গিলগিট ও বাল্টিস্তানও শিগগিরি পুনর্দখল করবে ভারত’, পাকিস্তান কে পরিষ্কার বার্তা রাজনাথের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের অবিচ্ছেদ্য অংশ পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিন। বরাবরই স্পষ্ট এই দাবি করেছে নয়াদিল্লি। কাশ্মীর নিয়ে দুই দেশের সংঘাত সেই ১৯৪৭ থেকেই। ১৯৪৭ সালের অক্টোবর মাস থেকেই কাশ্মীর নিয়ে সংঘাতের সূত্রপাত। অধিকৃত কাশ্মীরকে প্রশাসনিত স্তরে দু’ভাগে ভাগ করেছে পাকিস্তান।

আরও পড়ুনঃ কোন পাঠ্যক্রমে কি নিয়মে হবে প্রাথমিক টেট? এই প্রথম গাইডলাইন প্রকাশ পর্ষদের

১) আজাদ কাশ্মীর এবং ২) গিলগিট-বাল্টিস্তান। এরমধ্যে ২০১৮ সালে অধিকৃত গিলগিট ও বাল্টিস্তান প্রদেশে প্রশাসনিক কাঠামো পরিবর্তন করে পাকিস্তান। যার বিরোধিতা করেছে নয়াদিল্লি। ভারতের দাবি, বেআইনি ভাবে গিলগিট-বাল্টিস্তান জবরদখল করে রেখেছে পাকিস্তান। বহু দশক ধরে ওখানে মানবাধিকার লঙ্ঘন করছে পাকিস্তান। অবিলম্বে ওই এলাকা খালি করা উচিত পাকিস্তানের।

'গিলগিট ও বাল্টিস্তানও শিগগিরি পুনর্দখল করবে ভারত', পাকিস্তান কে পরিষ্কার বার্তা রাজনাথের
‘গিলগিট ও বাল্টিস্তানও শিগগিরি পুনর্দখল করবে ভারত’, পাকিস্তান কে পরিষ্কার বার্তা রাজনাথের

ভারতের এই দাবি নিয়ে এবার গর্জে উঠলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে পরিষ্কার বার্তা দিলেন, গিলগিট ও বাল্টিস্তানও শিগগিরি পুনর্দখল করবে ভারত। তাঁর কথায়, ”জম্মু ও কাশ্মীর এবং লাদাখে সবেমাত্র উন্নয়ন শুরু হয়েছে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব তখনই যখন গিলগিট ও বাল্টিস্তানে পৌঁছতে পারব।”

'গিলগিট ও বাল্টিস্তানও শিগগিরি পুনর্দখল করবে ভারত', পাকিস্তান কে পরিষ্কার বার্তা রাজনাথের

‘গিলগিট ও বাল্টিস্তানও শিগগিরি পুনর্দখল করবে ভারত’, পাকিস্তান কে পরিষ্কার বার্তা রাজনাথের

11 20

শ্রীনগরে ভারতীয় সেনা আয়োজিত শৌর্য দিবসে অংশ নিতে এসেই এই কথা বলেন রাজনাথ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ”সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই। আসলে ওই জঙ্গিদের লক্ষ্যই হল ভারতে হামলা করা।” আর এই প্রসঙ্গেই পাকিস্তানকে আক্রমণ করে তিনি হুঁশিয়ারি দেন। জানিয়ে দেন, পাকিস্তান গিলগিট, বাল্টিস্তানের মতো এলাকায় যে অত্যাচার চালিয়েছে তাদের এর ফল ভুগতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত