Raj Chakrabarty: হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, কি হয়েছে অভিনেতার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তীব্র তাপদাহ চলছে রাজ্য জুড়ে। গরমের জ্বালায় প্রাণ যাওয়ার জোগাড় সবার। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে গরমের জ্বালায়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি কেউই বাদ যাচ্ছে না। এবার পরিচালক রাজ চক্রবর্তীর শরীর খারাপের খবর মিলল। হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক।

আরও পড়ুন: Mamata Banerjee: বাংলার মানুষের সুবিধার্থে বড় পদক্ষেপ মমতার, পরিবহনে ঐতিহাসিক উদ্যোগ

Untitled design 2023 04 18T102759.918

দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক। তবে কি গরমের প্রবলেই অসুস্থ হয়ে পড়লেন পরিচালক? রাজ চক্রবর্তী অসুস্থতার খবর পেয়ে হাজার হাজার অনুরাগীর মনে চিন্তার ভাঁজ পরেছে। অনেকেই জানতে ব্যস্ত হয়ে পড়েছেন ঠিক কি কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ? কেমন আছে এখন পরিচালক?

1681791262 new project 2023 04 18t094348 674

তবে রাজ চক্রবর্তী তার পরিচালকদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন চিন্তা করার কোনো কারণ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন। সারাবছরই নিজের সারা শরীর পরীক্ষা নিরীক্ষা করার জন্য ভর্তি হন তিনি সেই কারণেই এই বছর ও তেমনই ভর্তি হয়েছেন তিনি। সেরকম কোনো রোগ ধরা পড়েনি শরীরে। তবে প্রসাব সংক্রমন ধরা পড়েছে। তবে পরিচালক জানিয়েছেন তাতে উদ্বেগের কোনো কারণ নেই। বুধবার ই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, প্রসাব সংক্রমন ধরা পড়েছে

Raj Chakraborty
হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, প্রসাব সংক্রমন ধরা পড়েছে

‘আবার প্রলয়’ এর কাজ কিছু দিন আগেই শেষ করেছেন তিনি। পরিচালক সারাবছর ধরেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। এবার আবার সোনা যাচ্ছে এসভিএফ এর প্রযোজনায় নতুন ছবির কাজ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত